সাহাব উদ্দিন রিটু, লামা(বান্দরবান)
প্রতিনিধি :বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন (৩১ বীর) স্থানীয় সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।এলক্ষে শুক্রবার (২১ এপ্রিল) বিকাল তিনটায় আলীকদম সেনা জোনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জোন কমাণ্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি। শান্তিময় ও সম্প্রীতিপূর্ণ ঈদ উদযাপনে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জোন কমান্ডার।
মতবিনিময় সভায় তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, আইনশৃঙ্খলা, নিরাপত্তা উত্তরণের কাজ করছে সেনা বাহিনী। আলীকদম সেনা জোন এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান ও জন্য জনকল্যাণে কাজ করে যাচ্ছে জোনের সেনা সদস্যরা।এ কাজে তথ্য উপাত্ত দিয়ে সেনাবাহিনীকে সহযোগীতা করার জন্য স্থানীয় সাংবাদিকদের সহমর্মিতা মনোভাব কামনা করেন তিনি।এসময় তিনি আরও বলেন,এক বিন্দু রক্ত থাকতে দেশের মাটিকে অন্যের হাতে তুলে দিবে না সেনাবাহিনী।
এসময় উপস্থিত সাংবাদিকরা লামা-আলীকদম-ফাঁসিয়াখালী সড়কে ডাকাত উপদ্রব এলাকায় সেনা টহলের দাবী জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জোন কমান্ডার।
মতবিনিময় সভায় আলীকদম জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, লামা প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ কামরুজ্জামন, লামার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামালুদ্দিন, মোঃ তানফিজুর রহমান, মোঃ নুরুল করিম আরমান, এম. বশিরুল আলম, আলীকদম রিপোর্টাস ক্লাব সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া,লামা রিপোর্টাস ক্লাব সভাপতি তৈয়ব আলীসহ আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাশেষে আলীকদম জোনের পক্ষ থেকে আলীকদম ও লামা উপজেলার সাংবাদিকদের মধ্যে ঈদ উপহার প্রদান করেন জোন কমাণ্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান,পিএসসি।
Views: 358
Related