Monday, October 19, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

একের পর এক সচল হচ্ছে বিএনপির শীর্ষ নেতাদের দুর্নীতি মামলা

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। তার অংশ হিসেবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদককে দিয়ে বিএনপির শীর্ষ নেতাদের মামলা সচল করা হচ্ছে। 

admin by admin
November 27, 2022
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দুর্নীতি দমন কমিশনের আবেদনে উচ্চ আদালতের আদেশে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা একের পর এক সচল হচ্ছে। বিএনপির আইনজীবীদের অভিযোগ, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির নেতাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রাখা ও চলমান গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। তার অংশ হিসেবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদককে দিয়ে বিএনপির শীর্ষ নেতাদের মামলা সচল করা হচ্ছে।

তবে দুদক আইনজীবী বলছেন, কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে নয়। দীর্ঘ দিন ধরে পড়ে থাকা পুরাতন  মামলা সচল ও নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, জয়নাল আবেদীন ফারুক, বিএনপির সাবেক উপমন্ত্রী আসাদুল দুলুর মামলা সচলের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশিদ আলম খান বলেন, দীর্ঘদিন ধরে হাইকোর্টে কিছু রুল, আপিল নিষ্পত্তির জন্য অপেক্ষমাণ ‍ছিল। এগুলো আমরা মেনশন করে শুনানির উদ্যোগ নিয়েছি। যেমন, গয়েশ্বর চন্দ্র রায়ের মামলা ১০ থেকে ১২ বছর ধরে পড়েছিল। কারণ, যারা রিট করেছেন, আপিল করেছেন, তারা শুনানির কোনো উদ্যোগ নিচ্ছে না। দুদক নিজেই এখন এসব মামলা শুনানির উদ্যোগ নিচ্ছে। এটি অব্যাহত থাকবে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুরাতন মামলা সচল করা হচ্ছে। আবার নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে। গত কয়েকদিনে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ১০৩টি গায়েবি মামলা দেওয়া হয়েছে। এ মামলাগুলোর কোনো ভিত্তি নেই। পুলিশ ইচ্ছাকৃতভাবে সরকারকে সহযোগিতা করার জন্য দেশের প্রচলিত আইন ও সংবিধানকে তোয়াক্কা না করে নিজস্ব পদ্ধতিতে এই গায়েবি মামলা দায়ের করছে।

তিনি আরও বলেন, লোকে বলে দুর্নীতি দমন কমিশন বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে। বিএনপিকে দমনের জন্য একদিকে পুলিশ আর অন্যদিকে দুর্নীতি দমন কমিশন আর আদালতের ওপর ভর করে কাজ করে যাচ্ছে। তাদের আসল উদ্দেশ্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতৃত্বে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে গলাটিপে হত্যা করা। এজন্য তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির সাবেক মন্ত্রী-এমপিদের যে জনসমর্থন আছে সেটা সরকার কোনোভাবেই চাপিয়ে রাখতে পারছে না। সে কারণে দুদক, আইন-আদালতের মাধ্যমে অপকৌশলে তাদের ভবিষ্যতে আরও রাজনৈতিকভাবে হেয় করার জন্য আইনগতভাবে দেশের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অপকৌশলের আশ্রয় নিয়েছে।

সচল হলো মির্জা আব্বাসের দুর্নীতি মামলা : গত ২৫ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচারিক আদালতে এ মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রেজাক খান ও সগীর হোসেন লিয়ন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

খুরশিদ আলম খান বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলাটি দায়ের করেন। ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকা তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ আগস্ট  রমনা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলা বাতিলে হাইকোর্ট বিভাগে আবেদন খারিজ হয়। পরে মামলা বাতিলে আপিল বিভাগে আবেদন করা হয়। আপিল বিভাগও মির্জা আবেদনের খারিজ করে দেন।

১০ বছর পর সচল গয়েশ্বর চন্দ্র রায়ের মামলা : জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ৩ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এই মামলা দ্রুত নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। গয়েশ্বরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

২০০৯ সালের ৫ জানুয়ারি রাজধানীর রমনা থানায় গয়েশ্বরের বিরুদ্ধে মামলা করে দুদক। তার বিরুদ্ধে ২ কোটি ৮৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে বিচারিক আদালতে এই মামলার বিচার শুরু হয়। এরপর মামলাটি স্থগিত চেয়ে ২০১০ সালে আবেদন করেন গয়েশ্বর। একই বছর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পর স্থগিতাদেশ বাতিল করে মামলাটি সচলের রায় দেন হাইকোর্ট।

টুকু-আমানের আপিল শুনানি শুরু : দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সাজার বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। একইসঙ্গে দুর্নীতির মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানের সাজার বিরুদ্ধে আপিল শুনানি আগামী সপ্তাহে শুরু হবে।

গত ২৩ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ  আদেশ দেন। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী।

কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ওই বছরের ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র পেশ করেন।

পরে ওই বছরের ১৫ নভেম্বর এ মামলার রায়ে টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের এই রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন টুকু। পরে সেই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

এদিকে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছর ও তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। পরে ২০১০ সালের ১৬ আগস্ট আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন হাইকোর্ট।

পরে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেওয়া হয়।

আপিল বিভাগের এই রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন আমান। পরে সেই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর হাইকোর্ট বিভাগে এসব আপিলের পুনঃশুনানি শুরু হয়।

জয়নুল আবেদীন ফারুকের সম্পদের বিবরণী মামলার শুনানি শুরু : সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে করা মামলার স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই আবেদনের ওপর  ২১ নভেম্বর শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ৪ ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মামলার অভিযোগে জানা যায়, ১৯৯৯ সালের ১৩ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো থেকে জয়নাল আবেদীন ফারুককে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। পরে একই বছরের ২৬ মে আবারও সম্পদের বিবরণী দাখিল করতে বলা হয়। দুবার সম্পদের বিবরণী দাখিল করার নোটিশ দিলেও তিনি তা দাখিল না করায় দুর্নীতি দমন ব্যুরো মামলা করে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, জয়নাল আবেদীন ফারুক ও তার স্ত্রী এবং অন্যান্য ব্যক্তিবর্গের নামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তির আয়ের উৎস ও তা অর্জনের বিবরণ দাখিল করতে বলা হয়। সম্পদের বিবরণী দাখিল না করায় ২০০০ সালের ১৯ জানুয়ারি ফারুকের বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মো. আমিনুল ইসলাম মিরপুর থানায় মামলা করেন। পরে ওই বছরের ১ জুন মামলায় ফারুকের পক্ষে হাইকোর্টে রিভিশন আবেদন দাখিল করা হয়। রিভিশন শুনানি নিয়ে রুল জারি করেন ও মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। ওই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে দুদক। ওই আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।

সচল হলো আসাদুল হাবিব দুলুর মামলা : বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর দুর্নীতির মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতকে এক বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৭ নভেম্বর  বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

ওই দিন আদালতে দুলুর পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রেজাক খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১ কোটি ৬১ লাখ ৮ হাজার ৩৭৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের মো. কামরুল আহসান ২০০৯ সালের ২১ জানুয়ারি লালমনিরহাটে এ মামলা করেন। একই বছরের ২৯ সেপ্টেম্বর এ মামলায় চার্জশিট দেওয়া হয়। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১০ সালের ২৫ আগস্ট রুল জারি করে মামলার ওপর স্থগিতাদেশ দেন। সেই থেকে মামলা বিচার কার্যক্রম স্থগিত ছিল।

জাতীয়  নির্বাচন সামনে রেখে এসব মামলা সচলের উদ্যোগ নিচ্ছেন কী-না, এ প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ আইনজীবী মো.  খুরশিদ আলম খান বলেন, কোনো রাজনৈতিক দলকে দমন করা দুদকের উদ্দেশ্য নয়। দেখুন এসব মামলা অনেকদিন পড়ে আছে। দীর্ঘদিন ধরে মামলাগুলো লিস্টে আছে। দুদকের উদ্দেশ্য হলো যেকোনো দুর্নীতির মামলা সুন্দর করে প্রমাণ করে নিষ্পত্তি করা। কোনো রাজনৈতিক দলকে ধ্বংস করা দুর্নীতি দমন কমিশনের লক্ষ্য নয়।

তিনি বলেন, দুর্নীতির মামলার বিচার হয় তথ্য-উপাত্তের ভিত্তিতে, রেকর্ডের ভিত্তিতে। দুর্নীতি দমন কমিশনের লক্ষ্য দুর্নীতির মূলোৎপাটন করা। দুর্নীতির মামলাগুলো তড়িৎ নিষ্পত্তি চায় দুদক। ১০-১২ বছর ধরে যাদের মামলা পড়ে আছে। এ কারণে আমরা শুনানির উদ্যোগ নিয়েছি। ঢাকা পোস্ট।

Views: 248

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

by admin
October 19, 2026
0
8

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন,...

বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

by admin
October 19, 2026
0
9

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় বসে গত সাত মাসে রাষ্ট্রের সব...

একটি রাষ্ট্রে সরকার, বিরোধী দল, গণমাধ্যম ও সাধারণ নাগরিক—সবারই প্রশ্ন করার অধিকার থাকা জরুরি – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন। 

একটি ভোট অনেক গুলো স্বপ্ন- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
October 19, 2026
0
10

  ভোটের আগের দিন সকাল থেকেই রহিম চাচার মনটা ভালো ছিল।বয়স পঞ্চান্ন পেরিয়েছে। পেশায় তিনি একজন ক্ষুদ্র কৃষক। জীবনের বেশির...

ফ্যাসিষ্টদের পথ কি জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে : ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

ফ্যাসিষ্টদের পথ কি জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে : ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

by admin
October 19, 2026
0
9

  ফ্যাসিষ্টদের পথ কি জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন জামায়াতের আমির আজকেই বোধ হয়...

স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি করে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন ওই নারী এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি করে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন ওই নারী এআই দিয়ে তৈরি

by admin
October 18, 2026
0
111

ডেস্ক প্রকাশ: ২২:৪৬, ১৮ অক্টোবর ২০২৬| আপডেট: ২২:৫৪, ১৮ অক্টোবর ২০২৬সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেম ও বিয়ের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে...

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

by admin
October 18, 2026
0
16

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকে গুজব বলে আখ্যায়িত করেছেন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার October 19, 2026
  • প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের October 19, 2026
  • ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী October 19, 2026
  • মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা October 19, 2026
  • সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি October 19, 2026
  • তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী October 19, 2026
  • বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির October 19, 2026
  • সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার October 19, 2026
  • বদলগাছীতে ওসি এলএসডির দুর্নীতি ঢাকতে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে October 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১০হাজার টাকা জরিমানা October 19, 2026
  • বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প October 19, 2026
  • মানুষের জীবনের চেয়ে ব্যবসার মুনাফা বড় হতে পারে না October 19, 2026
  • হ্যামট্রামিকের মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে মুহিত মাহমুদ October 19, 2026
  • আল্লাহর ওপর ভরসা, জীবনের প্রতি কৃতজ্ঞতা-প্রতিবেদক: এমডি নাসির October 19, 2026
  • শিক্ষা সংকট ও দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ১২০০ October 19, 2026
  • বোনের ফোনে পাওয়া পারিবারিক টেক্সট বার্তার সূত্র ধরে ইলহান ওমরের বাড়িতে অভিযান October 19, 2026
  • রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়- October 19, 2026
  • হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন October 19, 2026
  • রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন October 19, 2026
  • একটি ভোট অনেক গুলো স্বপ্ন- মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন  October 19, 2026
  • মিরসরাইয়ে ১২ ফুটের অজগর উদ্ধার, ইকোপার্কের বনে অবমুক্ত October 19, 2026
  • হিসাব বিজ্ঞান সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রজত জয়ন্তী October 19, 2026
  • মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন October 19, 2026
  • ফ্যাসিষ্টদের পথ কি জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে : ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী October 19, 2026
  • দুর্গাপূজা মÐপে দায়িত্বরত অসুস্থ আনসার সদস্যের হাসপাতালে মৃত্যু October 19, 2026
  • মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২২ লাখ টাকা October 19, 2026
  • চিনিগুঁড়া ধানে দুর্গাপ্রতিমা, খুলনায় নজর কাড়ছে ব্যতিক্রমী শিল্পকর্ম October 19, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  তিন মাস পর দুয়ার খুলেছে, জেলেদের সামনে নতুন সংকট October 19, 2026
  • বিচারালয়সহ সকল বিভাগের দুঃশাসন হটাও – ইসলামী কল্যাণরাষ্ট্র কায়েম করো : আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন October 19, 2026
  • মিরসরাইয়ে পাঁচ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল হস্তান্তর সনদ দিল বেজা October 19, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      দুর্নীতি মামলায় কাতারে সাবেক বিমানবাহিনী প্রধান গ্রেপ্তার

      October 19, 2026
      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      প্রতিমন্ত্রী ইশরাকের হাতে অস্ত্র, তদন্তের নির্দেশ পুলিশের

      October 19, 2026
      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      ঢাকা থেকে সৌদি রুটে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজার যাত্রী

      October 19, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d