ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আবদুলরহিম মুসাভি দাবি করেছেন, গত কয়েক ঘণ্টার মধ্যে তেহরান ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়েনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে। খবর বিবিসির।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছিল, যুদ্ধবিরতি শুরুর পর ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে বলে যে খবরটি প্রকাশ হয়েছে তা মিথ্যা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এর আগে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন। তিনি তেহরানে জোরালো হামলার নির্দেশ দেন।
এর আগে ইসরায়েলি গণমাধ্যমে ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহত করেছে বলে খবর প্রকাশ করা হয়।






