আজ ১২ জুলাই ২০২৩ টি এম এস এস মেডিকেল কলেজ, বগুড়ার উদ্যোগে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন এর সহযোগিতায় “লাইফস্টাইল ডিজিজ, স্ট্রেস ও মেডিটেশন ” শীর্ষক বিশেষ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে সভাপতিত্ব করেন টিএমএসএস এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব ডা. মতিউর রহমান , এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. জাকির হোসেন ও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাৎ উল্লাহ কমিউনিটি হাসপাতালের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা. জামিলুর রহমান( অব:)।

সেমিনারটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান।
সেমিনারটিতে তে ২৫০ জন চিকিৎসক ও ১৫০জন নার্সসহ মোট ৪০০জন অংশগ্রহণ করেন।
পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন
পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন গাইবান্ধা প্রতিনিধিঃ- জীবনের বহু স্বপ্ন আর কঠোর পরিশ্রম...





