সাহাব উদ্দিন রিটু,লামা,বান্দরবান প্রতিনিধি:”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন” স্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে ৮ মার্চ বুধবার সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রাশেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়য়া,ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল করিম,নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।আলোচনা সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন।এতে নারী নেত্রী ও বিভিন্ন সমিতির নারীরা অংশগ্রহন করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







