যশোর প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না কারেন্ট জাল আটক করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার এই অভিযান পরিচালনা হয়। এবং সহকারী কমিশনার (ভূমি) মাহিদ দায়ান আমীনের নির্দেশনায় এবং উপজেলা মৎস্য অফিসার ওয়ালিদ হাসান রুম্মন, সহকারী মৎস্য অফিসার মোহাম্মদ রাজীব জামানের উপস্থিতিতে বাজার এলাকার মসজিদ রোডে অবস্থিত হাবিবুর রহমানের সুতার দোকানে অভিযান চালানো হয়। এসময় মৎস্য সুরক্ষা আইন ১৯৫০-এর ২/ক ধারায় দশ বস্তা অবৈধ চায়না কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।এসময় দুইটি দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত জাল পার্শ্ববর্তী স্কুলমাঠে পুড়িয়ে ফেলা হয়।এমন অভিযান চলমান থাকার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।








