Wednesday, November 4, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ ঢাকা বিভাগ

গাজীপুর সিটি নির্বাচন শেষ হচ্ছে প্রচারণা, ভোট নিয়ে চলছে সমীকরণ

admin by admin
May 24, 2023
in ঢাকা বিভাগ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। আগামী বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রাজধানীর সঙ্গে লাগোয়া দেশের সবচেয়ে বড় এই সিটি করপোরেশনে। সে হিসেবে আজ মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। কে হচ্ছেন গাজীপুর সিটির পরবর্তী নগরপিতা না নিয়ে চলছে নানা সমীকরণ।

প্রচারণার শেষ দিকে এসে ব্যস্ত সময় পার করছেন মেয়র থেকে শুরু করে কাউন্সিলর প্রার্থীরা। দিনরাত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন তারা। নেতাকর্মীদের কারোই দম ফেলার ফুরসত নেই। সবাই সকাল-সন্ধ্যা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে পাড়া-মহল্লা সবখানে জমে উঠেছে নির্বাচনী আমেজ। পথসভা, কর্মীসভাসহ নানা উপায়ে ভোটারদের মনোযোগ আকর্ষণে ব্যস্ত প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন, নাগরিক সমস্যা সমাধান, রাস্তাঘাট উন্নয়ন ও অবকাঠামোগত সুযোগ সুবিধা যিনি নিশ্চিত করতে পারবেন তাকেই নির্বাচনে বেছে নেবেন তারা।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানের জয় পাওয়ার সম্ভাবনা বেশি দেখছেন। সোমবার সিটি করপোরেশন এলাকার বেশ কয়েকটি এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া যায়।

এসব ভোটার জানান, নির্বাচনে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি অংশ না নেওয়ায় মেয়র পদে নৌকার প্রার্থী আজমত উল্লা খান কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন বলে মনে করছেন তারা।

ভোটারদের জানান, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আজমত উল্লা খান। এর আগে তিনি ১৮ বছর টঙ্গী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। ফলে আগে থেকে আজমতের প্রভাব রয়েছে। বিএনপি অংশ না নেওয়ায় আজমত উল্লা এই সুবিধাটা পেতে পারেন। তবে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন তার জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন।

এদিকে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ রয়েছে স্বতন্ত্র প্রার্থী জায়েদার। গত রোববার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে লেখা এক চিঠিতে তিনি নির্বাচন পর্যবেক্ষণ এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সেনাবাহিনী মোতায়েন ও প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার দিনভর প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান। দুপুরে ভোগরা বাইপাস এলাকায় শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরীর উদ্যোগে আয়োজিত কর্মীসভায় আজমত উল্লা খান বলেন, ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হয় এমন কিছু করবেন না। গাজীপুর নগরে বহু শিল্পকারখানার পাশাপাশি লাখ লাখ শ্রমিক কাজ করেন। নির্বাচিত হলে তাদের জন্য কর্মপরিবেশ ও ব্যবসায়ীদের কল্যাণে নানামুখী ভূমিকা নেওয়ার কথা বলেন তিনি। এছাড়া ওয়ার্ডভিত্তিক ডে কেয়ার সেন্টার স্থাপন, সিটি করপোরেশনের উদ্যোগে স্বল্পমূল্যে শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা হিসেবে বিনামূল্যে কার্ড দেওয়াসহ নানা প্রতিশ্রুতি দেন।

বিকেলে বাসন এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা চালান চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় গাজীপুরের উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট চান তিনি।

সকাল থেকে রাত পর্যন্ত নগরীর কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় গণসংযোগ করে ভোট চান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন। স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সিটি করপোরেশন গড়তে নগরবাসীর কাছে লাঙ্গল প্রতীকে ভোট চান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী গাজী আতাউর রহমানও শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেশের অন্যতম প্রধান শিল্প এলাকা গাজীপুরে বেকারত্ব থাকার কোনো কারণ নাই উল্লেখ করে মেয়র নির্বাচিত হলে গাজীপুরে যেকোনো চাকরির ক্ষেত্রে গাজীপুরের অধিবাসী ও ভোটাররাই প্রাধান্য পাবেন বলে জানান তিনি।

এদিকে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন অভিযোগ করেছেন, নির্বাচনের প্রচার-প্রচারণায় বের হলে টঙ্গীতে চারবার তার ওপর হামলা করা হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে, কয়েকটি নির্বাচনে তার এজেন্টদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। তার প্রচারণায় একাধিকবার গাড়ি থামিয়ে জরিমানা করা হয়েছে। কর্মীদের মারধর, নির্যাতন ও প্রতিনিয়িত হুমকি প্রদান করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে গাজীপুর সিটিতে। ইতোমধ্যে নির্বাচনে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও এজেন্টদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নির্বাচন উপলক্ষে এলাকায় বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা বিধানকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এজন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ একজন এসআই অথবা এএসআই ও চারজন কনস্টেবল, অস্ত্রসহ একজন আনসার, একজন অস্ত্রসহ এপিসি, লাঠিসহ চারজন মহিলা ও ছয়জন পুরুষ আনসার-ভিডিপি সদস্যসহ ১৭ জন মোতায়েন থাকবে। আর সাধারণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ একজন এসআই অথবা এএসআই ও তিনজন কনস্টেবল, অস্ত্রসহ একজন আনসার, একজন অস্ত্রসহ এপিসি, লাঠিসহ চারজন মহিলা ও ছয়জন পুরুষ আনসার-ভিডিপি সদস্যসহ ১৬ জন মোতায়েন থাকবে।

গত ৩ এপ্রিল পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে আগামী বৃস্পতিবার গাজীপুর সিটিতে ভোটের জন্য তারিখ নির্ধারণ করা হয়।

৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়াও বিপরীত লিঙ্গের (হিজড়া) ভোটার আছেন ১৮ জন। ৪৮০টি ভোট কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Views: 426

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট?

by admin
November 4, 2026
0
9

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট? হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের...

আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!

আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!

by admin
November 4, 2026
0
190

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ...

পৃথিবীর বেশিরভাগ স্ত্রী কেন স্বামীর ওপর বিরক্ত? স্বামী ভালো হয় মৃত্যুর পর!

পৃথিবীর বেশিরভাগ স্ত্রী কেন স্বামীর ওপর বিরক্ত? স্বামী ভালো হয় মৃত্যুর পর!

by admin
November 4, 2026
0
20

পৃথিবীর বেশিরভাগ স্ত্রী কেন স্বামীর ওপর বিরক্ত? স্বামী ভালো হয় মৃত্যুর পর! হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ সংসার জীবনের এক...

গোপালগঞ্জে মাদক ও বিক্রির টাকাসহ এক ব্যবসায়ী আটক

গোপালগঞ্জে মাদক ও বিক্রির টাকাসহ এক ব্যবসায়ী আটক

by admin
November 4, 2026
0
4

গোপালগঞ্জে মাদক ও বিক্রির টাকাসহ এক ব্যবসায়ী আটক মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানী থেকে তেরোশ ৮০ পিস...

কাশিয়ানীর ভাটিয়াপাড়াতে চর্তুমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়ি চালক নিহত আহত – ৩

কাশিয়ানীর ভাটিয়াপাড়াতে চর্তুমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়ি চালক নিহত আহত – ৩

by admin
November 4, 2026
0
2

কাশিয়ানীর ভাটিয়াপাড়াতে চর্তুমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়ি চালক নিহত আহত - ৩ মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাটিয়াপাড়া...

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

by admin
November 4, 2026
0
4

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত November 4, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট? November 4, 2026
  • ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র November 4, 2026
  • আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ! November 4, 2026
  • ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা November 4, 2026
  • বাংলাদেশ এখন অস্থিরতায়: রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি November 4, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনা ও পূর্বাভাস ঘিরে আলোচনা November 4, 2026
  • ট্রাম্পের অভিশংসনের পক্ষে নন ‘দ্য ভিউ’-এর উপস্থাপকেরা, ডেমোক্র্যাটদের অন্য বিষয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ November 4, 2026
  • মিশিগানে সিনেট নির্বাচন ঘিরে ডেমোক্র্যাট শিবিরে বিভক্তি, রিপাবলিকান প্রার্থীর পক্ষে হ্যালি স্টিভেন্স November 4, 2026
  • পৃথিবীর বেশিরভাগ স্ত্রী কেন স্বামীর ওপর বিরক্ত? স্বামী ভালো হয় মৃত্যুর পর! November 4, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কি সংখ্যাগরিষ্ঠতা হারাবে? অতীতের নির্বাচনী ইতিহাস কী বলছে November 4, 2026
  • মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলেও ভেটো ক্ষমতা ব্যবহার করবেন ট্রাম্প November 4, 2026
  • পেলোসি: মামদানি ও এল-সায়েদের ইসরায়েলবিষয়ক অতীত মন্তব্য উদ্বেগজনক ও ভুল- November 4, 2026
  • হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ- November 4, 2026
  • গোপালগঞ্জে মাদক ও বিক্রির টাকাসহ এক ব্যবসায়ী আটক November 4, 2026
  • কাশিয়ানীর ভাটিয়াপাড়াতে চর্তুমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়ি চালক নিহত আহত – ৩ November 4, 2026
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু November 4, 2026
  • শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট, জরিমানা আদায় November 4, 2026
  • এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড November 4, 2026
  • মাদকবিরোধী সংবাদ প্রচার করায় অপপ্রচারের শিকার সাংবাদিক হানিফ November 3, 2026
  • দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি November 3, 2026
  • হাসিমুখের আড়ালে এক জীবনযুদ্ধ: থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর রাহাতের পাশে জেলা প্রশাসন, লক্ষ্মীপুর। November 3, 2026
  • বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরী November 3, 2026
  • সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং সম্প্রতি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়া আব্দুল্লাহিল আমান আজমী November 3, 2026
  • আসামের ধুবড়িতে মাজারে বুলডোজার চালানোর চেষ্টা ঘিরে তীব্র উত্তেজনা; অলৌকিকভাবে আহত চালক ও পুলিশ। November 3, 2026
  • চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ November 3, 2026
  • ৩রা নভেম্বর — জেল হত্যা দিবস। November 3, 2026
  • সরিষাবাড়ীতে চুরি-ছিনতাই ও হামলার ঘটনায় উদ্বেগ, নিরাপত্তাহীনতায় মানুষ November 3, 2026
  • নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত November 3, 2026
  • চাটখিলে ছাত্রদলের বিশাল আনন্দ র‍্যালি November 3, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ  শিক্ষিত

      রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত

      November 4, 2026
      যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট?

      যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট?

      November 4, 2026
      ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র

      ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র

      November 4, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d