গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে একটি মিছিল বের হয়। এ সময় প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের সমর্থকেরা হামলা চালিয়ে কার্যালয়ের আসবাবপত্র লন্ডভন্ড করে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








