গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসো গৌরীপুর গড়ি’র উপদেষ্টা ফৌজিয়া নাজনীন এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২মে) বাদ আছর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি’র এই আয়েজন করে।
সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ বিপ্লবের সঞ্চালনায় দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন এসো গৌরীপুর গড়ি’র প্রধান সম্বনয়কারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজাহার আনোয়ার ফেরদৌস, সংগীত নিকেতনের পরিচালক ওস্তাদ এম.এ হাই।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক শিউলী চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, মোঃ হুমায়ুন কবির সুমন, এইচ টি তোফাজ্জল হোসেন, সুপক রঞ্জন উকিল, সদস্য সুমন এস, কামাল তালুকদার, মুক্তিযোদ্ধার সন্তান রুবেল মিয়া, ইসরাত রেখা, শামীমা খানম মিনা প্রমুখ।
Views: 325
Related