Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশ্ব

গ্রিনল্যান্ড না পেলে ইউরোপের ৮ দেশের ওপর আরও শুল্ক: ট্রাম্প

admin by admin
January 20, 2026
in বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

গ্রিনল্যান্ড কেনার অনুমতি না পাওয়া পর্যন্ত ইউরোপের মিত্র দেশগুলোর ওপর ক্রমবর্ধমান শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র—এমন হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স বলছে, এই ঘোষণা ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে চলমান বিরোধকে আরও তীব্র করল।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এসব দেশ ইতোমধ্যেই ট্রাম্প আরোপিত শুল্কের আওতায় রয়েছে।

ট্রাম্প লিখেন, ১ জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে এবং যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত তা বহাল থাকবে।

গ্রিনল্যান্ডের মালিকানা ছাড়া অন্য কোনো সমাধানে তিনি রাজি নন—এ কথা বারবার বলে আসছেন ট্রাম্প। যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড—উভয় পক্ষই স্পষ্টভাবে জানিয়েছে, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং সেখানকার বাসিন্দারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।

এ সপ্তাহে প্রকাশিত রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের পাঁচজন নাগরিকের মধ্যে একজনেরও কম গ্রিনল্যান্ড অধিগ্রহণের পক্ষে মত দিয়েছেন।

কেন গ্রিনল্যান্ড চায় ট্রাম্প
ট্রাম্প বহুবার বলেছেন, কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি তিনি। এই প্রেক্ষাপটে ডেনমার্কের অনুরোধে এ সপ্তাহে গ্রিনল্যান্ডে সামরিক সদস্য পাঠিয়েছে ইউরোপীয় দেশগুলো।

ট্রাম্প লিখেছেন, ‘এই দেশগুলো খুবই বিপজ্জনক এক খেলায় নেমেছে, যা এমন ঝুঁকি তৈরি করছে—যা গ্রহণযোগ্য কিংবা টেকসই নয়।’

শনিবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে বিক্ষোভকারীরা ট্রাম্পের দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার সেখানকার মানুষের হাতেই রাখার আহ্বান জানায়।

ট্রাম্প গতকাল যেসব ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের কথা উল্লেখ করেছেন, তারা সবাই ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে এবং সতর্ক করে বলেছে—ন্যাটোর ভেতরে যুক্তরাষ্ট্র যদি কোনো ভূখণ্ড সামরিকভাবে দখল করে, তবে সামরিক জোটটি ভেঙে পড়তে পারে।

ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্টের (ট্রাম্প) এই ঘোষণা আমাদের জন্য বিস্ময়কর।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের হুমকির কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, তার দেশ এ বিষয়ে সরাসরি ওয়াশিংটনের সঙ্গে কথা বলবে।

তিনি বলেন, ‘ন্যাটোর সম্মিলিত নিরাপত্তা রক্ষার জন্য মিত্রদের ওপর শুল্ক আরোপ সম্পূর্ণ ভুল।’

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এক্সে পৃথক পোস্টে একই মনোভাব ব্যক্ত করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে ‘পূর্ণ সংহতি’ নিয়ে দাঁড়িয়ে আছে।

তারা বলেন, ‘এই শুল্ক ট্রান্সআটলান্টিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং এক বিপজ্জনক নিম্নমুখী চক্রের ঝুঁকি তৈরি করবে। তবে ইউরোপ ঐক্যবদ্ধ, সমন্বিত এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

নরওয়ে, সুইডেন, ফ্রান্স ও জার্মানির কর্মকর্তারাও শনিবার ডেনমার্কের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ‘গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আলোচনার বিষয় হওয়া উচিত নয়।’

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্বকারী দেশ সাইপ্রাস জানিয়েছে, রোববার ইইউভুক্ত ২৭ দেশের রাষ্ট্রদূতদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

বাণিজ্য চুক্তি হুমকির মুখে
শনিবারের এই হুমকি ইউরোপীয় ইউনিয়ন ও গ্রেট ব্রিটেনের সঙ্গে গত বছর ট্রাম্প যে প্রাথমিক বাণিজ্য চুক্তিগুলো করেছিলেন, সেগুলো ভেস্তে দিতে পারে। ওই চুক্তিগুলোতে ইউরোপ থেকে আমদানির ওপর ১৫ শতাংশ এবং অধিকাংশ ব্রিটিশ পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বাণিজ্য বিশেষজ্ঞ উইলিয়াম রেইনশ বলেন, ‘সবচেয়ে বড় ঝুঁকি হলো—তিনি ইইউর কিছু দেশকে অন্যদের থেকে আলাদা করে দেখছেন। এতে ইউরোপীয় পার্লামেন্টের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন করা অর্থহীন মনে হতে পারে।’

শুক্রবার ট্রাম্প প্রথম গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আরোপের ধারণা দেন, তবে এর কোনো আইনি ভিত্তি দেখাননি। নিজের দাবি আদায়ে শুল্ককে তিনি নিয়মিত হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

এ সপ্তাহে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে—যখন ইরান সরকারবিরোধী বিক্ষোভ দমন করছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে কোনো আনুষ্ঠানিক নথি বা আইনি ব্যাখ্যা নেই।

ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে শুনানি চলছে। আদালতের যেকোনো রায় বৈশ্বিক অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতার ওপর বড় প্রভাব ফেলতে পারে।

গ্রিনল্যান্ডে মার্কিন ঘাঁটি
চীন ও রাশিয়ার প্রভাব বাড়তে থাকায় গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থে গুরুত্বপূর্ণ—এমন যুক্তিও দিয়েছেন ট্রাম্প। তবে ডেনমার্কসহ ইউরোপীয় কর্মকর্তারা মনে করিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড ইতোমধ্যেই ন্যাটোর সম্মিলিত নিরাপত্তা চুক্তির আওতায় রয়েছে।

গ্রিনল্যান্ডে পিটুফিক স্পেস বেস নামে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি আগে থেকেই আছে, যেখানে প্রায় ২০০ সেনা সদস্য রয়েছে। ১৯৫১ সালের এক চুক্তি অনুযায়ী, ডেনমার্কের এই ভূখণ্ডে যুক্তরাষ্ট্র প্রয়োজনমতো আরও সেনা মোতায়েন করতে পারবে।

এসব কারণে অনেক ইউরোপীয় কর্মকর্তা মনে করছেন, নিরাপত্তার চেয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড সম্প্রসারণের আকাঙ্ক্ষাই ট্রাম্পের প্রধান উদ্দেশ্য।

ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এক্সে লেখেন, ‘চীন ও রাশিয়া নিশ্চয়ই খুব খুশি। মিত্রদের মধ্যে বিভাজন হলে তারাই লাভবান হয়।’

যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটরও ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করেছেন। সিনেটের ন্যাটো অবজারভার গ্রুপের দ্বি-দলীয় সহ-সভাপতি জিন শাহিন ও থম টিলিস এক বিবৃতিতে বলেন, ‘এই পথে এগিয়ে যাওয়া আমেরিকার জন্য, আমেরিকান ব্যবসার জন্য এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য ক্ষতিকর।’

আইএনজি রিসার্চের বৈশ্বিক ম্যাক্রো বিভাগের প্রধান কার্স্টেন ব্রেজস্কি বলেন, ‘ইউরোপের উচিত ট্রাম্পের শুল্ক হুমকিতে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেখানো।’

রয়টার্সকে তিনি বলেন, ‘এটা উপেক্ষা করে অপেক্ষা করুন। ইউরোপ দেখিয়েছে—সব কিছু তারা মেনে নেবে না। সেদিক থেকে দেখলে, সামরিক আগ্রাসনের হুমকির তুলনায় শুল্ক আরোপ অন্তত এক ধাপ কম।’

Post Views: 170

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
3

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

পাইপলাইনে ভারত থেকে এল ৪৭ লাখ লিটার ডিজেল

পাইপলাইনে ভারত থেকে এল ৪৭ লাখ লিটার ডিজেল

by admin
September 16, 2026
0
21

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসেছে। ডিজেলটি দিনাজপুরের...

তারেক রহমানকে দুটি আলাদা আমন্ত্রণ জানানো নিয়ে মুখ খুলল ভারত

তারেক রহমানকে দুটি আলাদা আমন্ত্রণ জানানো নিয়ে মুখ খুলল ভারত

by admin
September 16, 2026
0
106

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি-এমন অভিযোগের জবাবে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়েছে নয়া দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে,...

তেল দিয়ে অস্ত্র কিনছে ইরান, চীনের কৌশলে কাবু আমেরিকা

তেল দিয়ে অস্ত্র কিনছে ইরান, চীনের কৌশলে কাবু আমেরিকা

by admin
September 15, 2026
0
30

আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা ও মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের সঙ্গে বাণিজ্য সচল রাখতে এক বিশেষ গোপন লেনদেন ব্যবস্থা গড়ে তুলেছে চীন।...

তায়েফসহ সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

তায়েফসহ সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

by admin
September 15, 2026
0
17

সৌদি আরবের তায়েফসহ তিন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। সোমবার (১৪ সেপ্টেম্বর) তায়েফ, খামিস মুশাইত...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d