মোহাম্মাদ সোহেল, টাংগাইলে প্রতিনিধি,
বুধবার (৮ মার্চ) বিকেলে উপজেলার ধলাপাড়া এলাকায় কোহিনুর মিয়া ওই এলাকার আব্দুল বাছেদের ছেলে স্থানীয় সুত্রে জানা জায়,ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোমিন হায়দার চৌধুরী সাদির ছোট ভাই সামি চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল একই এলাকার কোহিনুর মিয়ার। এরই জেরে বুধবার বিকেলে সামি চৌধুরীর সঙ্গে কোহিনুর মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সামি ক্ষিপ্ত হয়ে কোহিনুরকে কিল-ঘুষি ও পরে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আশপাশের লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআজহারুল ইসলাম বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







