মিরসরাই প্রতিনিধি
জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে এক সপ্তাহের মধ্যে লাশ হলেন মিরসরাইয়ের নুর নবী (৪০)। ভাগ্যের নির্মম পরিহাস গত ২২ ফেব্রুয়ারি ওমান যান তিনি। বুধবার (১ মার্চ) সকালে কর্মস্থলে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন নুর নবী। তিনি মিরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম কুরুয়া হাজী মনিরুজ্জামান বাড়ীর মরহুম আমির হোসেনের পুত্র।
জানা গেছে, পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে গত ২২ ফেব্রুয়ারি ওমানে পাড়ি জমান নুর নবী। বুধবার তিনি প্রথম দিন কাজে যাওয়ার পথে সড়কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নুর নবীর মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম চলছে।
স্থানীয় বাসিন্দা ওমান প্রবাসী বাবুল জানান, আমরা একই রুমে থাকতাম। বুধবার প্রথম দিন সকালে কাজে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে নুর নবীকে হাসপাতালে নেওয়া হয়। এসময় সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ এখনো ওই হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে ফেরত আনা হবে। এতে কয়েকদিন সময় লাগতে পারে।
হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, নুর নবীর মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। পরিবারের ভাগ্য ফেরাতে মাত্র এক সপ্তাহ আগে প্রবাসে পাড়ি জমান নুর নবী। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়লো।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







