Thursday, October 15, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

জোট প্রশ্নে ত্রিশঙ্কু জাপা

admin by admin
June 10, 2023
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি মাত্র ৬ মাস। ‘দলীয় সরকার’ না ‘তত্ত্বাবধায়ক সরকার’ অধীনের নিরপেক্ষ নির্বাচন দাবির প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখন দুই জোটে বিভক্ত। একটি সরকার দলীয় আওয়ামী লীগ জোট, আরেকটি সরকারবিরোধী বিএনপি জোট। এর বাইরেও রয়েছে ছোট ছোট দলগুলোর জোট ও উপজোট। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কদর বাড়ছে তাদের। দলগুলোও চাঙ্গা হচ্ছে। জোট প্রশ্নে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে (জাপা) পাশে চায় দেশের প্রধান দুই রাজনৈতিক দল। জাতীয় পার্টিও আসন সমীকরণে নির্বাচনি জোটে যেতে ইচ্ছুক। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কাছে ‘এককভাবে’ না ‘জোটবদ্ধ’ তা জানতে চেয়েছেন। তবে জোটে যাওয়া নিয়ে এবারও তাদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। আওয়ামী লীগ নাকি বিএনপির সঙ্গে নির্বাচনি জোটে যাবে তা নিয়ে ত্রিশঙ্কু বিভক্ত হয়ে পড়েছে জাতীয় পার্টি। দলটির একাধিক নেতাকর্মীর সঙ্গে আলাপকালে জানা গেছে এ তথ্য।

তারা বলছেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও এবং দলীয় সংসদ সদস্যদের একটি বড় অংশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। অপর একটি অংশ জি এম কাদেরের নেতৃত্বে বিএনপির সঙ্গে নির্বাচনি জোট করতে চায়। জাপার সিনিয়র ও সংসদ সদস্যদের আরেকটি অংশ দোদুল্যমান অবস্থায় রয়েছে। তারা রওশন এরশাদ ও জি এম কাদের গ্রুপের সঙ্গেই সুসম্পর্ক রেখে চলছে। দিনে তারা জি এম কাদেরকে চেয়ারম্যান মানেন, আর রাতে রওশন এরশাদকে। রাতে সরকারি দলের লবিং ও রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। তবে এ নিয়ে দলের সিনিয়র ও জুনিয়র নেতারা প্রকাশ্য মুখ খুলতে চাইছেন না। কারণ এ মুহূর্তে তারা প্রকাশ্যে এলে দলীয় মনোনয়নসহ সাংগঠনিক পদ-পদবি হারাতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির ঢাকা মহানগরের নেতা এবং প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে, আর সেই নির্বাচনে অংশ নিলে রাজধানী ঢাকার কোনো আসনেই জাতীয় পার্টির প্রার্থী জয়ী হতে পারবে না। আবার বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিলে জাপাকে ঢাকা মহানগরের কোনো আসন ছেড়ে দেবে না দলটি। আর আওয়ামী লীগের সঙ্গে জোট করলে কাজী ফিরোজ রশিদ এবং সৈয়দ আবু হোসেন বাবলা এবং গুলশান-বনানীর আসন ছাড় দিতে পারে। কেননা ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে ওইসব আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল। দলের চেয়ারম্যানসহ হেভিওয়েট নেতাদের নিজ নিজ নির্বাচনি আসনের অবস্থা খুবই খারাপ।’

ওই নেতার ভাষ্যমতে, ‘জাপায় কিছু নেতা আছেন যারা শুধু নির্বাচন করেন সংসদ সদস্য হওয়ার জন্য। ফলে জাপার এককভাবে নির্বাচন করার কোনো অবস্থান নেই। ফলে জোট করেই নির্বাচনে যেতে হবে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের পৃথক কাউন্সিল ডাকা নিয়ে আলোচনা হয়েছে। তেমনি জি এম কাদের দলের ভাঙন রোধে সব প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের পাশে চান। কিন্তু রওশন পৃথক দল গঠন করলে সবাই জি এম কাদেরের সঙ্গে থাকবেন এমন প্রতিশ্রুতি দেননি। তবে রওশন পৃথক দল গঠন করলেও জি এম কাদের তার সঙ্গে রাজনৈতিক কোনো আপোষে যাবেন না, এমন মনোভাব প্রকাশ করেন। দলের স্বার্থে প্রেসিডিয়াম সদস্যদের অনেকেই রওশনের সঙ্গে দূরত্ব কমানোর পরামর্শ দেন।

সূত্র জানায়, সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের প্রেসিডিয়াম ও সংসদ সদস্য এবং নেতা-কর্মীদের নিয়ে পৃথক বৈঠক করেছেন। এ যৌথ সভায় উঠে আসে জোট গঠন নানা বিষয়। তবে নির্বাচনে কোন দল বা জোটকে সমর্থন দেবে তা চূড়ান্ত হয়নি। এজন্য আরও সময় নেয়ার আলোচনা হয়েছে। তবে জি এম কাদের দলের মধ্যে কোনো ভাঙন চান না। তাই ভাঙন রোধে সব প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের পাশে চান। যারা রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তাদের দূরত্ব কমানোর পরামর্শ দেন জাপা চেয়ারম্যান। কিন্তু রওশন পৃথক দল গঠন করলে সবাই জি এম কাদেরের সঙ্গে থাকবেন এমন প্রতিশ্রুতি দেননি। এমনকি জোট প্রশ্নেও সবাই চুপ থাকে। ফলে নির্বাচন ও জোট গঠনের বিষয়ে আরও সময় নেবে জাপা।

সূত্র আরও জানায়, ওইসব বৈঠকে বর্তমান রাজনীতি পর্যালোচনা করে তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবিলা করে সরকার যদি নিজেদের অধীনে নির্বাচন করে তবে তাদের সঙ্গে থাকতে হবে। তবে এক্ষেত্রে বিএনপির কোনো অংশ নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টির অবস্থান কি হবে? এমন প্রশ্নের জবাবে সূত্র জানায়, জাতীয় পার্টিকে বিরোধীদলের আসন থেকে সরে যেতে হবে। সেক্ষেত্রে ভিন্ন রাজনৈতিক কৌশল নিয়েও ভাবছেন তারা।

জানা যায়, গত রোববার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সঙ্গে বৈঠক করে জি এম কাদের। মার্কিন রাষ্ট্রদূত জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধভাবে তা জানতে চেয়েছেন। জাতীয় পার্টি নিরপেক্ষ নির্বাচন ও তার অবস্থান পরিষ্কার করেছেন। তবে জাতীয় পার্টি আগামী নির্বাচনে কী করবে, সেটা এখনো বলার সময় হয়নি। জাতীয় পার্টি যাই করবে, সঠিক সিদ্ধান্তই নেবে বলে জানিয়েছে সিনিয়র নেতারা। জানতে চাইলে রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনূর রশীদ নয়া শতাব্দী বলেন, ‘নির্বাচনের বেশি সময় বাকি নাই। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। অতীতে সবকটি নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি। আগামীতেও রওশন এরশাদের নেতৃত্বে অংশ নেব। আমরা ৩০০ আসনে প্রার্থী দেয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি।’

জানতে চাইলে জাপার প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব সাইদুর রহমান টেপা নয়া শতাব্দীকে বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। কে জিতবে বা জিতবে না সেটি নির্বাচনের সময় দেখা যাবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে, কে সরকার গঠন করবে কে প্রধান বিরোধীদল হবে, সেটিও তখন স্পষ্ট হবে। এই মুহূর্তে এসব নিয়ে মন্তব্য করতে চাই না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, জাতীয় পার্টি ১৯৯০ সালের পর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তা কেউ ধারণা করতে পারেনি। সেই জাপা আওয়ামী লীগ ও বিএনপির কাছে ট্রাম কার্ড। এখনো আওয়ামী লীগ ও বিএনপির কাছে গুরুত্বপূর্ণ দল জাপা। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না তা এখনো অনিশ্চিত। তারপরও যদি বিএনপির ব্যানারে কেউ নির্বাচনে অংশ নেয়, আর সেই দলই যে সংসদে প্রধান বিরোধী দল হবে তা মনে করি না। জাতীয় পার্টি এবারের নির্বাচনে খুবই সতর্ক ও কৌশলী হয়ে সামনে এগিয়ে যাবে। জাপা নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়ার ক্ষমতা রাখি।

জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু নয়া শতাব্দীকে বলেন, ‘৩০০ আসনেই এককভাবেই প্রার্থী দেবে। যেহেতু সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, তাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ-আলোচনা করবে।’ জোট নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে জোট করার কোনো চিন্তা-ভাবনা আমাদের মাথা নেই। এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।’

নয়া শতাব্দী

Views: 272

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

by admin
October 15, 2026
0
9

  গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন শারদীয়...

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

by admin
October 15, 2026
0
6

  গীতি গমন চন্দ্র রায় গীতি।। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদের ০৩ নং ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ...

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

by admin
October 15, 2026
0
9

  উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার।...

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

by admin
October 14, 2026
0
38

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

by admin
October 14, 2026
0
13

গাজীপুর: ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন...

শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা

শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা

by admin
October 14, 2026
0
5

শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) শৈশব মানেই রঙিন স্বপ্ন, নতুন কিছু শেখার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026
  • রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা October 14, 2026
  • চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর October 14, 2026
  • ঈমানের আলো ও মুক্তির ঠিকানা October 14, 2026
  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

      সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা

      October 15, 2026
       বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

       বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা

      October 15, 2026
      সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

      সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

      October 15, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d