মোহাম্মদ সোহেল,বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের দপ্তর থেকে বুধবার (২১ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন থানা থেকে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সকল থানা ও ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সরেজমিনে থেকে অভিযানটি পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদকদ্রব্য উদ্ধারকার্য ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছারাও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ৩,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের প্রতি আবেদন জানানো হয়েছে, “অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।” সামনে আরও কঠোর ও নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।
Views: 113
Related