Thursday, October 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

টিম মার্শালের নিবন্ধ/ ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়: ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি অন্যকিছু

admin by admin
March 21, 2026
in বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 4 mins read
1 0
A A
0
0
SHARES
62
VIEWS
Share on FacebookShare on Twitter

Shahadat Hossain

ইরাকের মরুভূমি আর আফগানিস্তানের পাহাড় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে শিখিয়েছিল, আপনার সর্বাধুনিক প্রযুক্তি, অস্ত্র থাকতে পারে, কিন্তু যুদ্ধে শেষ কথাটা প্রকৃতপক্ষে ভূগোলই বলে। বহু বছর পর ইরানের উপকূলঘেঁষা জলরাশিও এখন সেই একই পাঠ দিচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের তুরুপের তাস কী? স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালি। তেহরান সেটি ব্যবহারও করেছে। তারা কার্যত সেই জলপথটি বন্ধ করে দিয়েছে, যার মাধ্যমে বিশ্বে ব্যবহৃত জ্বালানির প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়।
প্রণালিতে জাহাজে হামলা আন্তর্জাতিক আইনে অবৈধ হতে পারে, কিন্তু ইরান বহুদিন ধরেই সতর্ক করে আসছিল যে তারা এমনটি করবে। ২০১৮ সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তৎকালীন কমান্ডার মোহাম্মদ আলী জাফরি বলেছিলেন, ‘আমরা শত্রুকে বোঝাব, হয় সবাই হরমুজ প্রণালি ব্যবহার করবে, নয়তো কেউই করবে না।’
এই প্রণালিই কুয়েত, ইরাক, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির একমাত্র সমুদ্রপথ। এই প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের যুক্ত করেছে।
এটি অতিক্রম করার পর তেলবাহী জাহাজগুলো পূর্বদিকে চীন, ভারত ও জাপানের দিকে যায়, অথবা ডানদিকে ঘুরে লোহিত সাগর ও সুয়েজ খাল অভিমুখে চলে ইউরোপ–আমেরিকা কিংবা উত্তর আফ্রিকার দেশগুলোতে যায়। এমনকি এই পথে এশিয়ার একেবারে পশ্চিম অংশের কিছু দেশ—ইসরায়েল, লেবানন, সিরিয়া এবং তুরস্কেও যাওয়া যায়।
এই প্রণালির ভূগোলই ইরানকে বিশ্বের অর্থনীতিকে জিম্মি করার ক্ষমতা দিয়েছে। এর সরু অবস্থা, অগভীর পানি ও লুকানো খাঁড়িগুলো সহজেই মাইন বা বিস্ফোরকবোঝাই দ্রুতগতির নৌকা আড়াল করতে পারে এবং ট্যাঙ্কারের নাবিকেরা তা ভালো করেই জানে।
আর এ কারণেই ড্রোন বা ক্ষেপণাস্ত্রের চেয়েও এটি ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
প্রণালির সবচেয়ে সরু অংশটি হলো ওমানের মুসান্দাম পেনিনসুলা এবং ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের মাঝের ২৪ মাইল পথ। এখানে ট্যাঙ্কার চলাচলের জন্য ছয় মাইল চওড়া একটি চ্যানেল ব্যবহৃত হয়, দুই দিকেই দুই মাইল করে লেন এবং মাঝখানে দুই মাইলের একটি বাফার জোন।
এই করিডরের বেশির ভাগ অংশ ওমানের জলসীমায়, যেখানে পানি গভীর। কিন্তু ইরানের উপকূলের কাছে এলেই তা অগভীর হয়ে যায়। কোথাও কোথাও গভীরতা ৫০ ফুটেরও কম। এই জলরাশি বহু সাম্রাজ্যের উত্থান-পতন দেখেছে, কিন্তু একটি বিষয় স্থায়ী, টেকসইভাবে থেকে গেছে: পারস্য।
আকিমেনিদ সাম্রাজ্য যখন তার শিখরে (খ্রিস্টপূর্ব ৫৫০–৩৩০), তখন রোমানরা এই সংকীর্ণ জলপথকে লাতিনে ‘সাইনাস পারসিকাস’ নামে চিনত। ওসমানী সাম্রাজ্যের মানচিত্রে এর নাম ছিল বাহর–ই–ফারস, অর্থাৎ পারস্যের সাগর।
পারস্য উপকূল ও তার দ্বীপগুলো সমুদ্রকেন্দ্রিক ঐতিহ্যে গড়ে উঠেছে, যেমন ঢাউ নৌকা নির্মাণ, পাল তৈরির কাজ, মাছ ধরা ও মুক্তা আহরণ। ১৯০৮ সালে তেল আবিষ্কারের পরও কিছু ঐতিহ্য টিকে ছিল। এখনো কোথাও কোথাও হাতে নৌকা ও জাল তৈরি হয়, যদিও মাছ ধরার শিল্প এখন মূলত বড় প্রতিষ্ঠানের দখলে।
আজ উপকূলের সরু সমভূমিতে ছড়িয়ে থাকা শত শত গ্রামের খড়ের ছাউনি দেওয়া ঘরগুলোকে তেলশিল্পের সুউচ্চ স্থাপনার সঙ্গে স্থান ভাগাভাগি করে নিতে হচ্ছে। ভূপ্রকৃতি ও আবহাওয়ার কারণে ইরানের উপকূলটি কম জনবসতিপূর্ণ। জাগরোস পর্বতমালার দীর্ঘ অংশজুড়ে বিস্তৃত এবং অনেক জায়গায় সমুদ্র সরাসরি খাড়া পাথুরে পাহাড়ি দেয়ালে গিয়ে ঠেকেছে। ফলে উপকূলীয় বসতিগুলোকে একে অপরের সঙ্গে যুক্ত করা কঠিন হয়েছে।
তাই ইরানের ১০টি বৃহত্তম শহরের একটিও এই উপকূলে নয়। প্রায় ৪০ লাখ জনসংখ্যার দুবাইয়ের মতো কোনো মহানগর এখানে নেই। ইরানের সবচেয়ে বড় শহর বন্দর আব্বাসের জনসংখ্যা প্রায় ৫ লাখ ২৬ হাজার। কর্মসংস্থানের কারণে এখানে নানা সংস্কৃতির মানুষ এসেছে। প্রধান গোষ্ঠী পারসিক, বান্দারি ও বালুচ; শেষোক্তরা এসেছে পাশের বালুচিস্তান অঞ্চল থেকে।
এখানে মূল ভাষা বান্দারি, যা ফারসি বা পারসিয়ানের একটি উপভাষা। উত্তরে বুশেহর অঞ্চলে পারস্য ও আরবদের মিশ্র বসতি, আরও উত্তরে লুর জনগোষ্ঠী, আর উপসাগরের মাথায়, যেখানে ইরান ইরাকের সঙ্গে মিলেছে, সেখানে আরবরাই সংখ্যাগরিষ্ঠ।
তাদের সবার মিল একটি বিষয়: তারা সবাই ইরানি এবং দেশের দরিদ্রতম ও তেলশিল্প ছাড়া সবচেয়ে অনুন্নত অঞ্চলের একটিতে বাস করে। এই জনগোষ্ঠী এককভাবে সরকারপন্থী বা বিরোধী নয়, তবে গত কয়েক দশকে কিছু বালুচ ও আরব গোষ্ঠী অস্ত্র তুলে নিয়েছে।
হরমুজ প্রণালিতে কয়েকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ রয়েছে, যার মধ্যে হরমুজ দ্বীপ অন্যতম। সবগুলোতেই ইরানি সামরিক উপস্থিতি আছে এবং কেশম খারগ দ্বীপে বিপুল অস্ত্রভান্ডার রয়েছে।
সবচেয়ে বড় কেশম দ্বীপ (৫৫৮ বর্গমাইল) প্রণালির মুখ নিয়ন্ত্রণ করে এবং এখানে প্রায় দেড় লাখ মানুষ বাস করে, অধিকাংশই বান্দারি ভাষাভাষী সুন্নি মুসলিম। এটি ম্যানগ্রোভ বনের জন্য বিখ্যাত, কিন্তু এখন আগ্রহের বিষয় এর ভূগর্ভ।
দ্বীপের গুহা ও সুড়ঙ্গে ইরান একটি ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্রের শহর নির্মাণ করেছে। এই শহরে শত শত দ্রুতগতির নৌকা ও ক্ষেপণাস্ত্র লুকানো আছে। কিছু সরানো হলেও অনেক এখনো সেখানে রয়ে গেছে।
দ্বীপটির সামরিক ইতিহাসও দীর্ঘ। ১৬২১ সালে পর্তুগিজরা এখানে পাথরের দুর্গ বানায়, পরে উনবিংশ শতকে ব্রিটিশরা এটিকে নৌঘাঁটি হিসেবে ব্যবহার করে। যদি মার্কিন মেরিন সেনা স্থলযুদ্ধে নামে, তবে তাদের অন্যতম লক্ষ্য হতে পারে এই দ্বীপ। অন্যদিকে খারগ দ্বীপ ইরানের তেল রপ্তানির কেন্দ্র। এর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, কিন্তু পাইপলাইন অক্ষত। স্থলবাহিনী ব্যবহৃত হলে এটিও সম্ভাব্য লক্ষ্য।
এই ভূগোল ব্যবহার করেই ইরান শিপিং বিমার খরচ আকাশছোঁয়া করে তুলছে এবং সঙ্গে বাড়ছে তেল-গ্যাসের দাম। খাদ্যের দামও বাড়তে পারে, কারণ বিশ্বে সার তৈরির কাঁচামালের প্রায় এক-তৃতীয়াংশ এই পথ দিয়ে যায়।
যুদ্ধ থামলে দ্রুত দাম কমতে পারে, তবে যদি চ্যানেলে মাইন পাতা থাকে, তাহলে পরিস্থিতি বিপজ্জনকই থাকবে। নিশ্চিত নয় এমন প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত এক ডজন মাইন পাতা হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইরানের কাছে বিভিন্ন ধরনের মাইন রয়েছে। এর মধ্যে এমন কিছু মাইন আছে যা জাহাজের ওজন বোঝার জন্য পানির চাপের পরিবর্তন মাপতে সক্ষম। প্রণালিটি এত সরু যে, অল্প এলাকায় মাইন পাতলেই চলাচল অসম্ভব হয়ে পড়বে।
মাইন অপসারণ করা একটি বিকল্প, কিন্তু যুদ্ধের সময় এটি শান্তিকালের তুলনায় অনেক কঠিন। মার্কিন যুক্তরাষ্ট্র ট্যাঙ্কারকে যুদ্ধজাহাজ দিয়ে পাহারা দেওয়ার ধারণাও তুলেছে, যা সম্ভব হলেও ঝুঁকিপূর্ণ এবং আইনি জটিলতা রয়েছে।
ইরানের আশপাশের ভূগোল আর রক্ষকের পক্ষে। এমনকি পানিও তাদের পক্ষে কাজ করে, উচ্চ লবণাক্ত পানি যুদ্ধজাহাজের গায়ে দ্রুত ক্ষয় সৃষ্টি করে, ফলে দীর্ঘ সময় সর্বোচ্চ সক্ষমতা বজায় রাখা কঠিন হয়।
মুসান্দাম পেনিনসুলাকে কখনো কখনো আরবের নরওয়ে বলা হয় এবং ইরানের উপকূলের কিছু অংশও তেমন খাড়া পাথুরে দেয়াল ও ফিয়র্ডসদৃশ উপসাগরপূর্ণ, ফারসিতে যাকে আব–দারেহ বা ‘জল উপত্যকা’ বলা হয়।
এই উপকূলের যেকোনো লুকানো জায়গা থেকে বিস্ফোরকবোঝাই দ্রুতগতির নৌকা এবং পানির ওপর ও নিচের ড্রোন বেরিয়ে আসতে পারে। প্রতিক্রিয়া জানানোর সময় খুব কম থাকবে। কারণ, বহর থাকবে ইরানের ক্ষেপণাস্ত্রের কয়েক মাইলের মধ্যেই। বন্দর আব্বাসের সংলগ্ন পাথুরে ঢালে ইরান জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে।
একটি ট্যাঙ্কার বহর সামনে মাইন অপসারণকারী ধীরগতির জাহাজ নিয়ে এগোলে তাদের সামনে থাকতে পারে মাইন, উপকূল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, আকাশ ও পানির ড্রোন, ক্ষুদ্র সাবমেরিন এবং বিস্ফোরকবোঝাই দ্রুত নৌকা বা এমনকি মাছ ধরার ট্রলারও। এর বিরুদ্ধে টিকে থাকতে হলে ২৪ ঘণ্টা বিমান ও হেলিকপ্টারের আকাশ পাহারা এবং অবিরাম নজরদারি দরকার।
১০টি ট্যাঙ্কারের একটি বহর পাহারা দিতে অন্তত পাঁচটি যুদ্ধজাহাজ লাগবে। তবুও বিশেষজ্ঞদের মতে, এমন ব্যবস্থায় যুদ্ধপূর্ব সময়ের মাত্র প্রায় ১০ শতাংশ তেলই পরিবহন করা সম্ভব হবে। আইনি সমস্যা হলো, সমুদ্র আইনে বহরের জাতীয়তা নির্ধারিত হয় পাহারাদার যুদ্ধজাহাজের জাতীয়তার ভিত্তিতে। ফলে কোনো যুদ্ধে জড়িত দেশের পাহারায় থাকা বাণিজ্যিক জাহাজকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে দাবি করা যেতে পারে।
ইরানের আরেকটি ভৌগোলিক তাস রয়েছে—বাব এল–মান্দেব বা ‘গেট অব টিয়ার্স’ প্রণালি। এটি গালফ অব এডেন বা এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এই হুটিরা আবার ইরানের মিত্র। এই পথ বন্ধ হলে হরমুজের মতো এখানেও একই ধরনের পাহারাদার যুদ্ধজাহাজের বহর ব্যবস্থা লাগবে।
প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের তুলনায় বহুগুণ শক্তিশালী, কিন্তু ইরান প্রচলিত যুদ্ধ চায় না। তারা অ্যাসিমেট্রিক যুদ্ধের কৌশল নিচ্ছে, যাতে রাশিয়া ও চীন বিশ্বাস করে যে তেহরান দীর্ঘ যুদ্ধ চালাতে পারবে এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্ররা ওয়াশিংটনকে চাপ দেবে সরে দাঁড়াতে এবং পশ্চিমা বিশ্বে বিভাজন তৈরি হয়।
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও থাকতে পারে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকবে প্রকৃতি নিজেই। তাই এটি আশ্চর্যের কিছু নয় যে—প্রাচীন অ্যাসিরীয়রা পারস্য উপসাগরকে এ কারণেই বলত ‘তিক্ত সাগর।’
Views: 222

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

by admin
October 22, 2026
0
2

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।...

রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত

রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত

by admin
October 22, 2026
0
5

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার রাতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তায় ঢাকা থেকে দাম্মামগামী রুটের...

আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

আবার চালু হতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি, আবেদন করতে পারবেন কি বাংলাদেশিরা?

by admin
October 22, 2026
0
11

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,বাপসনিউজঃ আদালতের নির্দেশে ডিভি-২০২৭ নিবন্ধন শুরুর উদ্যোগ, বাংলাদেশিদের যোগ্যতা নিয়ে অনিশ্চয়তা।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ । যুক্তরাষ্ট্রের...

যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন সামরিক হামলার পরিকল্পনা, ইরানের উদ্বেগ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন সামরিক হামলার পরিকল্পনা, ইরানের উদ্বেগ

by admin
October 22, 2026
0
13

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের...

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

ভারতের ইতিহাসে আলোচিত ও বি”ত’র্কিত এক নাম ফুলন দেবী

by admin
October 21, 2026
0
27

তবে তার নাম ভারতের বাইরে ব্যাপক পরিচিতি পায় ১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত সিনেমা ‘ব্যান্ডিট কুইন’ রিলিজ হওয়ার পর। সিনেমাটি...

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

by admin
October 21, 2026
0
25

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026
  • সুন্দরগঞ্জের বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নিজে অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত October 22, 2026
  • যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  October 22, 2026
  • পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও October 22, 2026
  • সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত October 22, 2026
  • জামালপুর ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু October 22, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ October 22, 2026
  • পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধ October 22, 2026
  • বিসর্জনের জন্য প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু  October 22, 2026
  • ডোমারের গোমনাতীতে মসজিদ নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা  October 22, 2026
  • সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? October 22, 2026
  • মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার October 22, 2026
  • বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার October 22, 2026
  • চৌদ্দগ্রাম পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা , চাঁদা দাবি, সংবাদ সন্মেলনে অভিযোগ । October 22, 2026
  • রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন October 22, 2026
  • অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক October 22, 2026
  • সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা October 22, 2026
  • গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      October 22, 2026
      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      October 22, 2026
      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d