২৭ শে ফেব্রুয়ারী , ২০২৩
প্রেসবিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২৭ ফেব্রুয়ারী ২০২৩; ঢাকাইয়া উর্দু জাবান সংগঠনের আয়োজনে “ঢাকাইয়া উর্দুর বিকাশ ও সংরক্ষণ” বিষয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডঃ হাকিম আরিফ, বিশেষ অতিথি ছিলেন ভাষা প্রযুক্তি বিশেষজ্ঞ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব মামুন অর রশিদ এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মাদ গোলাম রব্বানী। স্বাগত বক্তব্য প্রদান করেন খাজা জাবেদ হাসান । ঢাকাইয়া উর্দু ভাষা নিয়ে প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক রফিকুল ইসলাম রফিক ।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন বিশিষ্ট লেখক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, ঢাকামহানগরসমিতিরসাবেকজেনারেলসেক্রেটারিআবুহুরাইরা, বিশিষ্টলেখকফরিদুলআলমপ্রমুখ।কানাডাপ্রবাসীসংগঠনেরপ্রতিষ্ঠাতামোহাম্মদনাজিরউদ্দিনেরশুভেচ্ছাবাণীপড়েশুনানসংগঠনেরসদস্যহোসেনএম্মা।
ঢাকাইয়া উর্দু ভাষা প্রমিত উর্দু ভাষার উপভাষা যাহা মোগল আমল থেকে জুবানে উরদ মুয়াল্লা হতে ধীরে ধীরে ঢাকার মাটিতে বিকাশ লাভ করে । যাহার ইতিহাসের বই গুলিতে প্রচুর প্রমান ও দলিল দস্তাবেজ রহিয়াছে । এই ঢাকাইয়াউর্দুভাষা আদি ঢাকাইয়াদের ঐতিহাসিক ও ঐতিহ্যগত ভাষা । সংকার বিষয় এই ভাষা যাহা আমাদের দেশেরই সংস্কৃতিকসম্পদআজ বিলুপ্তহওয়ারপথে। তাইউপস্থিতবিশেষজ্ঞগনভবিষ্যত প্রজন্মেরজন্যএভাষার বিকাশ, সংরক্ষণও চর্চা করার আহবান জানান ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুশায়রায় ( উর্দু কবিতা পাঠের আসর) বায়ান্নর ভাষা আন্দোলনের সমর্থনে উর্দু ভাষায় কবিতা পাঠ সহ আরো কিছু কবিতা আবৃত্তি করা হয় ।
ঢাকাইয়া উর্দু জাবান গ্রুপ ঢাকাইয়া উর্দু ভাষার বিকাশ, সংরক্ষণওচর্চা নিয়ে কাজ করে যাচ্ছে ।







