Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

তলে তলে কোন্দল চরমে, আট নেতাকে নোটিশ কারণ দর্শাতেই নেতৃত্ব শূন্য হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

admin by admin
October 28, 2023
in /প্রবাসী খবর, বিশ্ব
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

তলে তলে কোন্দল চরমে, আট নেতাকে নোটিশ
কারণ দর্শাতেই নেতৃত্ব শূন্য হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: তলে তলে চরমে উঠেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দলীয় কোন্দল। কারণ দর্শাতে দর্শাতেই নেতৃত্ব শূন্য হয়ে পড়ছে দলটি। প্রতি বছর দফায় দফায় কারণ দর্শানো নোটিশ জারি করে সাধারণ নেতাকর্মীদের হয়রানী করে আসছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। নেতাকর্মীদের এ অভিযোগ দীর্ঘদিনের। নিজদের স্বার্থ বিরোধী কিছু ঘটলেই কারণে-অকারণে দর্শানো নোটিশ জারী করে কর্মীদের ভয় দেখিয়ে আসছেন। এ খেলা চলছে দীর্ঘ এক যুগ ধরে। কিন্তু এবারে ‘মাইনাস টু’র (সভাপতি ও সাধারণ সম্পাদক) পরিকল্পনাকারী আট নেতার বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করেছেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে সংগঠনের ব্যানার ব্যবহার করে একটি মতবিনিময় সভা করার ফলে সহ-সভাপতি, যুগ্ম সা. সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র আট নেতার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারা লঙ্ঘনের দায়ে কারণ দর্শানো নোটিশ জারী করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদককের বিনা অনুমতিতে দলীয় সভা করা সংগঠনের নীতি ও গঠনতন্ত্র পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
কারণ দর্শানো নোটিশ প্রাপ্তরা হলেন যথাক্রমে-যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন ও মহিউদ্দিন দেওয়ান, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পা ও আতাউল গণি আসাদ। তবে উক্ত সভায় উপস্থিত আরও ৮ জন নেতাকে কারণ দর্শানো নোটিশ না দেওয়ায় তীব্র সমালোচনার মুখ পড়েছেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। তারা কৌশলে দর্শানো নোটিশ প্রদান থেকে বাদ রেখেছেন সভায় উপস্থিত-মাহবুবুর রহমান সহ-সভাপতি, শামসুদ্দিন আজাদ সহ-সভাপতি, জাহাঙ্গীর হোসেন ত্রাণ সম্পাদক, খোরশেদ খন্দকার, ফরিদ আলম, আলী হোসেন গজনবী, শরীফ কামরুল হীরা ও শিরিণ আকতার দিবা।  এ বিষয়ে সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা এ ব্যাপারে কিছুই জানাননি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সংবাদ বিজপ্তিতে বলা হয়-শোকজ প্রাপ্তরা গত ১৬ অক্টোবর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককেক না জানিয়ে সংগঠনের ব্যানার ব্যবহার করে মতবিনিময় সভা করেছেন, যা সংগঠনের নীতি ও গঠনতন্ত্র পরিপন্থী।
দলীয় গঠনতন্ত্রকে অমর্যাদা করে অসংগঠনিকভাবে দলীয় প্রধান ঘোষিত সভাপতি ড. সিদ্দিকুর রহমানের অনুমতি ব্যতীত সংগঠনের সহ-সভাপতি ফজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করেছেন। তাই গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারা অনুযায়ী শোকজপ্রাপ্তদের ১৪ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে। শোকজের অনুলিপি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছে পাঠানো হয়েছে।
গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনাকে ঘিরে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে যে তীব্র লড়াই চলছিলো গত ১৬ অক্টোবর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককেক না জানিয়ে সংগঠনের ব্যানার ব্যবহার করে মতবিনিময় সভা তারই প্রভাব।
প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রীর উপস্থিতিতেই গত ২২ সেপ্টেম্বর উক্ত সংবর্ধনা সভার আয়োজন করে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী। যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দর্শকের ভূমিকা পালন করে। কিছুটা অনুনয়-বিনয় করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ মঞ্চে বসার সুযোগ পেয়েছিলেন। তা প্রধানমন্ত্রীর আসন থেকে অনেক দূরে। নাগরিক সংবর্ধনাটি পরিচালনা করেছেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা জেলার কুখ্যাত যুদ্ধাপরাধী শাহজাহান চৌধুরী ওরফে টেনু মিয়ার ছেলে ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ। তার পাশে দাঁড়িয়ে ছিলেন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়া (গোলাপ)। অসহায় হয়ে মঞ্চে বসে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক আব্দুস ছামাদ আজাদ ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক। সবচেয়ে মজার বিষয় হলো দলের সভানেত্রীর সামনেই দলের সংবিধান লঙ্ঘন করে সভাপতির উপস্থিতিতেই সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনাকে নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ষড়যন্ত্র দীর্ঘদিনে। অর্থ ভাগাভাগি আর দেশে ব্যবসা বাণিজ্যের আশায় সবাই পদ পদবির জন্য হুমড়ি খেয়ে পড়ে। প্রায় প্রতিবছরই প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে আসেন আব্দুস সোবহান গোলাপ। তিনিই আগে এসে সবার সঙ্গে বৈঠক করে সমঝোতার চেষ্টা করতেন। কিন্তু ফলাফল ছিল শূন্য। তারপরই তাকে কেন বারবার সমঝোতার জন্য দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়টি কারই বোধগম্য নয়। তার কারণে গত কয়েক বছরে নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। গত বছর ম্যানহাটনের একটি হোটেল লবিতে একজন আওয়ামী লীগ কর্মী প্রকাশ্যেই আব্দুস সোবহান গোলাপকে অশালীন ভাষায় গালাগালি করেন। পরে উক্ত কর্মীকে দল থেকে বহিস্কার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অঙ্গসংগঠনের কিছু কর্মীকে বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভক্ত গ্রুপের নেতৃত্বে একাংশে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বাধীন অংশ। আরেক অংশের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, আওয়ামী লীগ নেতা কাজী কয়েস, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, মোহাম্মদ আলী সিদ্দিকী এবং চন্দন দত্তসহ অনেকে। এবার কিন্তু তাদের বিরোধ করতে দেখা যায়নি। উভয় গ্রুপের বিভক্তির কারণে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা ২০১৮ সাল থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাছ থেকে ছিনতাই হয়ে যায়। বিরোধের কারণে ওই সময় নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রীর সামনে নো মোর সিদ্দিক, নো মোর সিদ্দিক বলে স্লোগান দেওয়া হয়। সেই স্লোগান দেখে প্রধানমন্ত্রী স্বয়ং বিরক্ত হয়েছিলেন। নিজেই নাগরিক সংবর্ধনার সভাপতিত্ব করেন এবং সরকারি আমলারা অনুষ্ঠান পরিচালনা করেন।
সাধারণ নেতা-কর্মীরা বলছেন, তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এবারে পরিস্থিতি একেবারেই ভিন্ন। তলে তলে চরমে উঠেছে দলীয় কোন্দল। শিগগির নতুন কমিটি ঘোষনা করা না হলে কিছুদিন পর আওয়ামী লীগের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না।

Post Views: 307

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
4

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
68

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ

by admin
September 19, 2026
0
5

মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযুদ্ধের সংগঠক হাজী...

পাইপলাইনে ভারত থেকে এল ৪৭ লাখ লিটার ডিজেল

পাইপলাইনে ভারত থেকে এল ৪৭ লাখ লিটার ডিজেল

by admin
September 16, 2026
0
21

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসেছে। ডিজেলটি দিনাজপুরের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d