আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৬ এপ্রিল বৃহস্প্রতিবার ইউপি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দয়াল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে, সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সঞ্চালনায় জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় হলঘরে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীযা সরদার,বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, সাদিকুল ইসলাম ও আহসান হাবিব ভুট্টুপ্রমুখ। এছাড়াও ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, আগামি নির্বাচন হব চ্যালেন্জিং আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের মতৈক্য পৌঁছাতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচনে নৌকা যার মাননীয় প্রধানমন্ত্রী তার, নৌকা যার আমরা তার, নৌকা যার ভোট তার, নৌকা প্রতিক ব্যতিত কেউ যদি নিজেকে আওয়ামী লীগ দাবী করে তাহলে তাকে বিতাড়িত করতে হবে। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার লোক আমাদের একটার পরিচয় আমরা নৌকার কর্মী।







