আলিফ হোসেন,তানোরঃ
আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি এবং হত্যার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এদিকে আবু সাঈদ চঁদের বক্তব্য প্রত্যাহার, জাতীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সভা আয়োজন করেছে।
জানা গেছে, ২২মে সোমবার উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে তানোর থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়। এদিন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা কৃষক লীগের সভাপতি ও প্রধান শিক্ষক রামকমল সাহা, সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, বাঁধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, প্রভাষক মুন্সেফ আলী, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আবুল বাসার সুজন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু ও নাহিদ হাসান, সামসুজ্জামান ডালিম, লাল মোহাম্মদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও তানভির রেজাপ্রমুখ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদ সভায় সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের (মুল দলের) তেমন লোকসমাগম না হওয়ায় অনেকে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা নেতৃত্বের দিকে অভিযোগের তীর ছুড়েছে।#







