তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়নে (ইউপি) ইছান উল্লাহ্ ওয়াকফ
এস্টেটের সম্পত্তি তছরুপের অভিযোগ উঠেছে। জানা গেছে,উপজেলার সরনজাই ইউপির কাঁসারদিঘী মৌজায় ইছান উল্লাহ ওয়াকফ এস্টেটের (এস্টেট নম্বর ৩৭৩৭) প্রায় ২২ বিঘা ফসলী সম্পত্তি রয়েছে। কাঁসারদিঘী গ্রামের মৃত মোহাম্মদ আলী সরকারের পুত্র বাবুল সরকার দীর্ঘদিন মোত্তাওয়াল্লির দায়িত্ব পালন করেছেন। এদিকে মোত্তাওয়াল্লির দায়িত্ব পালনের সময় বাবুল সরকার
নীতিমালা লঙ্ঘন করে গোপণে বিভিন্ন ব্যক্তির কাছে ওয়াকফ সম্পত্তি বন্ধক দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এদের মধ্যে রায়তান বর্ষ গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আলমাস আলীর কাছে এক একর ও আকচা গ্রামের মৃত রফাতুল্লাহর পুত্র রেজাউল করিমের কাছে এক বিঘা ওয়াকফ্ সম্পত্তি বন্ধক রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে ওয়াকফ সম্পত্তি তছরুপের অভিযোগে বাবুল সরকারের বিরুদ্ধে রফিক সরকার আদালতে মামলা করেন। এঘটনায় বাংলাদেশ ওয়াকফ প্রশাসন বাবুল সরকারকে মোত্তাওয়ালির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করেছেন। সম্প্রতি,
২০২৩ সালের ১১ এপ্রিল ৩১৪ নম্বর স্বারকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে ১০ সদস্যর কমিটি গঠন করে পত্র দিয়েছেন। কিন্ত্ত বাবুল সরকার এখানো পেশী শক্তির জোরে এসব ওয়াকফ সম্পত্তি জবরদখল করে রেখেছে। সরেজমিন অনুসন্ধান করলেই
এসব অনিয়ম ও দূর্নীতির সত্যতা পাওয়া যাবে।#
Views: 487
Related