আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেনের সঙ্গে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন। জানা গেছে, ৮জুন বৃহস্প্রতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানগণ নবাগত ইউএনও বিল্লাল হোসেনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা বিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞা ও চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমূখ।
Views: 259
Related