সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসে গ্রামের পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক যুবককে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ঈদগাহ মাঠে।
আহত যুবক নারান্দিয়া ইউনিয়নের দক্ষীন নারান্দিয়া গ্রামের বাসিন্দা মোঃ শান্তি মিয়ার ছেলে মোঃ নিরব হোসেন(২৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাত ৮টায় ভিটিকান্দি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নিরব হোসেন ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে গেলে তার পার্শ্ববর্তী তাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা মোঃ করিম আলীর ছেলে কাউছার(২১), মোঃ অবিস মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া(১৪), মোঃ আঃ মতিনের ছেলে মোঃ রাজু মিয়া (২৬), হযরত আলীর ছেলে আহাম্মেদ (২২), আঃ আলিমের ছেলে মোঃ আরিফ মিয়া(২২), ও মোঃ মহিন মিয়া(২১), পিতা-অজ্ঞাতসহ আরো অজ্ঞাতনামা ৩/৪জন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এঘটনায় আহত যুবক মোঃ নিরব হোসেন তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেন। এঘটনায় আহত যুবকের পরিবারের লোকজন প্রশাসনের নিকট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইননানুগ ব্যবস্থা গ্রহন ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।
স্থানীয় একটি মহল জানান, ঘটনাটি সামাজিক ভাবে সমাধনের জন্য দু’পক্ষকে নিয়ে তাদের নিজ গ্রামে এক বিচার সালিসির ব্যবস্থা করা হচ্ছে।
Views: 110
Related