ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ ৮ নভেম্বর—২০২৫ শনিবার শহরের বালুবাড়ীস্থ পাওয়ার হাউস অফিস চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তভুর্ক্ত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) রেজিঃ নং—২২৩৩ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার আয়োজনে আসন্ন সিবিএ নির্ধারনী নির্বাচন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখন জেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি মোঃ মোকাররম হোসেন, দিনাজপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মোস্তাকিম, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম, বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সায়েদুল কবীর, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ—সভাপতি মোঃ শরিফুল আলম, সহ—সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারন সম্পাদক মোঃ মিলন শেখ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল হায়দার। নেসকো দিনাজপুর জেলা শাখার সিনিয়র সহ—সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে এসময় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








