দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ২৯ মে বুধবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর একাডেমি স্কুল কেন্দ্রে ভোট দেন। দুপুর পৌনে ৩টায় হুইপ ভোট দিতে আসলে ভোটারদের মধ্যে আনন্দ উৎসবের সৃষ্টি হয়। হুইপ ভোট দেওয়ার জন্য ২৮ মে ঢাকা থেকে দিনাজপুর আসেন এবং নিজ বাসায় অবস্থান করেন।








