Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

দৃষ্টিপাত: নাটোরের আদিবাসী জনগোষ্ঠী বন্যপ্রাণির মাংসের প্রথাগত চাহিদার পরিবর্তন ঘটাতে প্রয়োজন সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা

admin by admin
October 29, 2025
in বিশেষ সংবাদ, রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

অমর ডি কস্তা, নাটোর জেলা প্রতিনিধি:
আদিবাসী জাতিগোষ্ঠীর প্রথাগত কিছু বৈশিষ্ট্য ও চর্চা রয়েছে যা তাদের ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে লালন-পালন করে থাকে। এর মধ্যে অন্যতম হলো এই জনগোষ্ঠী বন্যপ্রাণি শিকার করে তাদের পরিবারের জন্য মাংসের চাহিদা মেটায়। জালের ফাঁদ, তীর-ধনুক, বর্শা, বল্লম, টেটা, কুঠার ইত্যাদি দিয়ে তারা বন্যপ্রাণি শিকার করে থাকে। কিন্তু কালের বিবর্তনে বন-জঙ্গল কমে যাওয়ায় এবং পাশাপাশি শহরায়ন সহ বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ প্রণয়ন হওয়ার পর ধীরে ধীরে এই প্রথা থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছে তারা। ফলে বিশেষ করে সমতল ভূমিতে বসবাসকারী দরিদ্র আদিবাসী জাতিগোষ্ঠীর ভাগ্যে এখন আর তেমন জোটে না পশু মাংস। অপরদিকে বাজারে প্রচলিত মাংসের প্রতি তাদের আগ্রহ কম। কারণ এই সব প্রচলিত মাংস খেতে তারা অভ্যস্ত নয়। তাই পরিবারের কর্তারা তা কিনতেও যায় না। এছাড়া বাজারের বিক্রি হওয়া প্রচলিত মাংস (গরু, মহিষ, ছাগল, ভেড়া) তাদের ক্রয় ক্ষমতার বাইরে থাকায় অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও তা সংগ্রহ করতে পারছে না। ফলে এই জাতিগোষ্ঠীর খাবারের পাত্রে মাংসের দেখা খুব একটা মেলে না। আদিবাসী জাতিগোষ্ঠীর শিকারের তালিকা ও মাংস খাদ্যাভাসের দিকে নজর দিলে দেখা যায়, তারা বন-জঙ্গল ও চর-বিল এলাকা থেকে খরগোশ, শেয়াল, বেজি, বনবিড়াল, খাটাশ, গুইশাপ, কচ্ছপ, বাঁদুর ইত্যাদি শিকার করে আনতো। বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এই সকল বন্যপ্রাণি শিকার, মারা, খাওয়া, কেনা-বেচা, পাচার, দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ।
জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুন্ডা কালিদাস জানান, নাটোর জেলার সকল উপজেলাতেই কমবেশী আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। জেলার সমতল ভূমিতে বসবাসকারী আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে মুন্ডা, সাঁওতাল, উঁরাও, পাহাড়ী, মাল পাহাড়ী, মাহাতো, সিং, বাগদী, রবিদাস, তেলি, লোহার এই ১১ শ্রেণীর জাতিগোষ্ঠী। এই জেলার মোট আদিবাসী জনসংখ্যার প্রকৃত হিসাব না পাওয়া গেলেও জেলার মোট আদিবাসীর সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি হবে। এই আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা এখন আর তাদের ঐতিহ্যের সাথে বহমান হচ্ছে না। সময়ের বিবর্তনে, আধুনিকায়ন বা শহরায়নের কারণে জীবনধারার ইতিবাচক পরিবর্তন ঘটলেও কোন কোন ক্ষেত্রে তা খাপ খাওয়াতে সমস্যা হচ্ছে তাদের। বিশেষ করে সংস্কৃতি চর্চা ও খাদ্যাভাস এখন তাদের ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। জীবিকায়নের ধারাও পাল্টিয়েছে। আদিবাসী জাতিগোষ্ঠীর খাদ্যের তালিকায় ছিলো বিভিন্ন বন্যপ্রাণীর মাংস। এ সব প্রাণী তারা বন-জঙ্গল ও চর-বিল এলাকা থেকে শিকার করে আনতো এবং নিজেদের মধ্যে কেনা-বেচা করতো। মূলতঃ এসব প্রাণির মাংস সহ শামুক ও ঝিনুকের মাংস তাদের খাদ্যাভাস ছিলো। কিন্তু বর্তমানে এ সব শিকার থেকে তারা অনেকটাই দূরে রয়েছে কারণ বন্যপ্রাণি সংরক্ষণ আইন সম্পর্কে তারা অনেকটাই সচেতন। তারপরেও এগুলো শিকার যে থেমে আছে তা কিন্তু নয়। সিংড়ার কুনগ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আদিবাসী জানান, এখনও তাদের মধ্যে অনেকেই এসব প্রাণি শিকার করতে বিভিন্ন অঞ্চলে যায় এবং ফাঁদ পেতে শিকার করে। আইন প্রয়োগকারী সংস্থা বা বন্যপ্রাণি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মীদের সামনে যেনো না পড়ে তার জন্য তারা সতর্ক থাকেন সর্বদা। তবে শামুক, ঝিনুক প্রকাশ্যেই শিকার করা হয় এবং এর মাংসও প্রকাশ্যেই সংগ্রহ করা হয়। জেলার বড়াইগ্রামের কুমুল্লু আদিবাসী পাড়ার বাসিন্দা সলেমান বিশ্বাস জানান, শিকারের জন্য জাল ও অন্যান্য উপকরণ নিয়ে মাসে দুই একবার লালপুরের চর এলাকায় যাই। সন্ধ্যায় সেই চরে ফাঁদ পাতি এবং ভোরে গিয়ে ফাঁদে আটকে পড়া খরগোশ সংগ্রহ করে গোপনে বাড়িতে নিয়ে এসে জবাই করে পরিবার মিলে খাই। আগে এই খরগোশ বাড়ির অদুরে ক্ষেত খামারেই পাওয়া যেতো। এখন আর তেমন পাওয়া যায় না। তিনি আরও জানান, আমাদের এলাকায় শেয়াল বেশ দেখা যায়। কিন্তু আইনের বাধার কারণে তা শিকার করতে ভয় পাই। তারপরেও অনেকেই শেয়ালের ফাঁদ পেতে তা শিকার করে। এসবের মাংস খাওয়ার চাহিদা ও ইচ্ছে আমাদের আদিবাসী জাতিগোষ্ঠীর আত্মার চাহিদা। ঐতিহ্যের ধারা। তবে বন-জঙ্গল কমে যাওয়ায় এবং শহরায়নের কারণে এসব প্রাণির সংখ্যা নগণ্যের মধ্যে চলে এসেছে। জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা সভাপতি নরেশ উঁরাও বলেন, আমরা দেশের আইনকে সম্মান করি। বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরপত্তা) আইন ২০১২ প্রবর্তনের পর আমরা এই বন্যপশু শিকার থেকে বিরত থাকার চেষ্টা করে যাচ্ছি এবং বর্তমানে কোন আদিবাসী প্রকাশ্যে বন্যপ্রাণি শিকার করে না। এখন প্রশ্ন হচ্ছে, অতি দরিদ্র এই আদিবাসী জাতিগোষ্ঠী কিভাবে মাংসের চাহিদা মেটাবে? বাজার থেকে পশুর মাংস বা হাঁস বা মুরগী কিনে খাবে এমন সামর্থ্য সাধারণত তাদের নাই। এই আদিবাসীরা এখনও মাংসের আশায় পশু বা পাখি শিকারের চেষ্টা করে যাচ্ছে। কারণ এটা তাদের প্রথাগত সংস্কৃতি। অপরদিকে মাংস কিনে খাবার মতো অর্থনৈতিক সচ্ছলতা তাদের নাই। আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক চাহিদা খাদ্যের এই গুরুত্বপূর্ণ অংশটির যোগান পেতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় উদ্যোগ। যাতে এই জাতিগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বীতা ও টেকসই উন্নয়ন ঘটে এবং আইনের ব্যতয় না ঘটিয়ে তাদের প্রথাগত এই খাদ্যের যোগান সৃষ্টি হতে পারে।
জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি যাদু কুমার রায় বলেন, আদিবাসী জাতিগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নকল্পে সরকারের প্রাণিসম্পদ বিভাগ বিভিন্ন সময় গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী বিনামূল্যে বিতরণ করছে। এ সকল গৃহপালিত প্রাণি সঠিকভাবে লালন-পালন করতে পারলে আদিবাসী জনগোষ্ঠীর যেমন অর্থনৈতিক উন্নয়ন হবে তেমনি তাদের মাংসের চাহিদাও মিটবে। কিন্তু এখানে যে সমস্যাগুলো রয়েছে তা হলো, এই সকল প্রাণিসম্পদ লালন-পালন করার জন্য আদিবাসী পল্লীগুলোতে তেমন পর্যাপ্ত জায়গা নাই। প্রাণিগুলো লালন-পালন করতে প্রয়োজনীয় খাদ্য ও ঔষধের যোগান দিতে তাদের অর্থনৈতিক স্বচ্ছলতাও নাই। তবে এই সমস্যা উত্তোরণের পথ হলো আদিবাসী জনগোষ্ঠীর সাথে প্রাণিসম্পদ বিভাগের যোগাযোগ বাড়ানো, আরও কার্যকরী উন্নয়ন পদক্ষেপ গ্রহণ ও যথাযথ মনিটরিং করা।
জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ক্রিশ্চিয়ান এইড, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) এবং মানুষের জন্য ফাউন্ডেশন কর্র্তৃক সম্মিলিতভাবে বাস্তবায়নকৃত এক্সপেন্ডিং সিভিক স্পেস থ্রু একটিভ সিএসও পার্টিসিপেশন এন্ড স্ট্রেন্দেন্ড গভার্নেন্স সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্প নাটোর জেলার আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। এই কাজে স্থানীয় পর্যায়ের সহযোগী সংস্থা হিসেবে সরাসরি কাজ করছে, বড়াইগ্রাম উপজেলায় নিডা সোসাইটি, নাটোর সদরে লাস্টার, সিংড়াতে পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস) ও বাগাতিপাড়ায় অর্পা নামক সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)।
এ ব্যাপারে নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটি জানান, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্য, তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করে এই প্রকল্পটি আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচী পরিচালনা করছে। উল্লেখ্য, নাটোর জেলা ছাড়াও প্রকল্পটি রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও ঢাকা জেলায় বাস্তবায়িত হচ্ছে।
নাটোর এনজিও এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শিবলী সাদিক বলেন, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও সরকারী সেবা প্রাপ্তি এবং জীবন-মান উন্নয়নকল্পে এক্সপেন্ডিং সিভিক স্পেস থ্রু একটিভ সিএসও পার্টিসিপেশন এন্ড স্ট্রেন্দেন্ড গভার্নেন্স সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পটির গৃহিত কর্মসূচী প্রশংসনীয়। এই কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে লক্ষিত এই বিশেষ জনগোষ্ঠী উপকৃত হবে এবং মর্যাদা নিয়ে একিভূত সমাজ ব্যবস্থায় অংশগ্রহণ ও বসবাসের সুযোগ লাভ করবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দিন জানান, আদিবাসী জনগোষ্ঠীর প্রথাগত চাহিদা বন্যপ্রাণির মাংস এটা জানি। আবার এটাও জানি বন্যপ্রাণি নিধন দেশের প্রচলিত আইন পরিপন্থী কাজ। এই জনগোষ্ঠীর এই প্রথাগত মাংসের চাহিদা মেটাতে বিকল্প ও আইন সম্মত উদ্যোগ নেওয়া জরুরী। কারণ মৌলিক অধিকার খাদ্যের তালিকায় মাংস থাকাটা এই নাগরিকদের অধিকার বটে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বিশ্লেষণধর্মী প্রতিবেদন বা সংবাদ পৌঁছালে বিশ্বাস করি সংশ্লিষ্ট দপ্তর গুরুত্বের সাথে এ বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে।

Post Views: 238

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন

by admin
October 12, 2026
0
4

  সাভার প্রতিনিধি: ওয়ারিশ সূত্রে পাওয়া জমির অধিকার বুঝে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মো. সাইদুর রহমান সাওন। কিন্তু বারবার...

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

by admin
October 12, 2026
0
32

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত...

এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার

এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার

by admin
October 12, 2026
0
8

  আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল পালপাড়ার বাসিন্দা অজিত পাল। পেশায়...

মাদ্রাসায় পড়াশোনা শেষে ছাদের ওপর মিশ্র খামার, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মাহমুদুল্লাহ

মাদ্রাসায় পড়াশোনা শেষে ছাদের ওপর মিশ্র খামার, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মাহমুদুল্লাহ

by admin
October 12, 2026
0
19

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ির ছাদে ব্যতিক্রমী এক মিশ্র খামার গড়ে তুলেছেন মোহাম্মদ মাহমুদুল্লাহ। মাদ্রাসায় পড়াশোনা...

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান:

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান:

by admin
October 12, 2026
0
6

আবু নাঈম রিপন:নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে ১০ইং অক্টোবর শনিবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাসী...

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র

by admin
October 12, 2026
0
45

  মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সাজেক-দীঘিনালা সড়কে স্থানীয়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন October 12, 2026
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল October 12, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 12, 2026
  • মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন October 12, 2026
  • চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন October 12, 2026
  • সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন October 12, 2026
  • যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সাঈদ তারেক-সাথে চা-চক্রের আড্ডা October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক সুমি খানকে নিয়ে সাপ্তাহিক জাগো প্রহরীতে আড্ডা October 12, 2026
  • সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা October 12, 2026
  • এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ সহ মোট চারজন এয়ার্পোরর্ট ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টকে নতুন ভাবে সাজানোর চেষ্টা October 12, 2026
  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026
  • ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ October 12, 2026
  • সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮ October 12, 2026
  • সাংবাদিক আবু সালেহ আকন ও আবু সায়েম আকন’র বাবার ৮ম মৃত্যুবার্ষিকী October 12, 2026
  • সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 12, 2026
  • সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই October 12, 2026
  • সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান October 12, 2026
  • এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার October 12, 2026
  • মাদ্রাসায় পড়াশোনা শেষে ছাদের ওপর মিশ্র খামার, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মাহমুদুল্লাহ October 12, 2026
  • গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও একজন October 12, 2026
  • ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক -২ October 12, 2026
  • সুনামগঞ্জ জেলার ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তার মাঠে পুলিশ October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন October 12, 2026
  • রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন

      সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন

      October 12, 2026
      প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

      প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

      October 12, 2026
      তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি

      তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d