ধর্মপাশা প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বাজার থেকে শনিবার বিকেল চারটার দিকে ডাকাতির মামলার আসামি মো.শাহ জামাল (২৪)কে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। তাঁর বাড়ি উপজেলার রাজাপুর দক্ষিণ হাটি গ্রামে। সে ওই গ্রামের কৃষক সুজাত মিয়ার ছেলে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া জলমহালে জেলেদের খলাঘরে ডাকাতির ঘটনায় গত ২৬মার্চ রাতে ১৫/২০জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি ডাকাতির মামলা হয় ।
খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল।
খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল। - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি বিশ্ব...






