Thursday, November 5, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

নতুন ভিসানীতি বিএনপির পরিকল্পনায় কাট, আ.লীগের হিসাব-নিকাশ এলোমেলো

admin by admin
May 31, 2023
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সময় যতই যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা এবং উত্তাপ ততই বাড়ছে। ধারণা করা হচ্ছে ঈদুল আজহার পর পুরোদমে গরম হয়ে উঠবে রাজনীতির ময়দান।তবে মার্কিন নতুন ভিসানীতির ফলে রাজনৈতিক প্ল্যান-পরিকল্পনা কিছুটা বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

যদিও নতুন ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে এই ভিসানীতি।

এদিকে জানা গেছে, বিএনপির সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে নতুন ভিসানীতি ঘোষণার পর। সবকিছু ঠিক থাকলে জুনেই সমমনাদের নিয়ে একমঞ্চ থেকে সরকার পতনের একদফার ঘোষণা দেবে বিএনপি। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে আন্দোলন রূপরেখার খসড়া। সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে শিগগিরই তা চূড়ান্ত করা হবে। তবে চূড়ান্ত আন্দোলনের ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে কঠোর পরিকল্পনা। থাকছে না হরতাল-অবরোধের মতো কর্মসূচি।

বিএনপি চাইছে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বড় জমায়েতের মধ্য দিয়ে সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বড় চ্যালেঞ্জ। এর আগে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন ছিল দলটির জন্য এক কথায় ‘ড্রেস রিহার্সেল’। বিএনপিবিহীন ভোটে অনেকটা হেসেখেলেই জয়ের সুফল ঘরে তোলার কথা তাদের। কিন্তু গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন শাসক দলের হিসাব-নিকাশ এলোমেলো করে দিয়েছে।

এঅবস্থায় দলের ভেতরের বিভেদ মেটানোর পাশাপাশি ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে নিবিড় ঐক্য প্রতিষ্ঠার পথে হাঁটছে আওয়ামী লীগ। ‘ঘরের মধ্যে ঘর’ যারা তুলছেন-তাদের বিষয়ে কঠোর হওয়ার পাশাপাশি রাজনীতির মাঠে দীর্ঘদিনের পরীক্ষিত সঙ্গী শরিক দলগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে আনাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিসহ বিরোধী বলয়কে মোকাবিলায় এর বিকল্প নেই বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের একটা বড় কারণ তাদের প্রার্থী বাছাইয়ে ভুল সিদ্ধান্ত। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিরোধেও জর্জরিত দলটি। এর সঙ্গে রয়েছে সাধারণ মানুষের ক্ষোভ ও বিক্ষোভ। যার কারণে নির্বাচনে নানা ঘটনা-দুর্ঘটনার জন্ম হচ্ছে। পরিস্থিতি শক্ত হাতে সামাল দিতে না পারলে ভবিষ্যতে এই সংকট আওয়ামী লীগের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। আওয়ামী লীগকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরও বেশি যত্নবান এবং সতর্ক হতে হবে। বিতর্কিত কাউকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া ঠিক হবে না। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেও বলেছেন, আগামীতে বিতর্কিত কাউকে দল থেকে মনোনয়ন দেবেন না। এর অর্থ দাঁড়ায় তার দলে বিতর্কিত লোকজন আছে। এই বিতর্কিতদের বিষয়ে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ বিতর্কিত ব্যক্তিরাই সমস্যা সৃষ্টি করবে। একই সঙ্গে তাদের দলের আন্তঃবিরোধ মেটানো ও স্তিমিত ১৪ দলীয় জোটকে রাজনীতির মাঠে সক্রিয় করতে হবে।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, সমমনাদের সঙ্গে নিয়ে একমঞ্চ থেকে সরকার পতনের একদফার ঘোষণার পাশাপাশি রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণাপত্র তুলে ধরার কথা রয়েছে। বিএনপি ও সমমনাদের ঘোষিত দফাগুলো সমন্বয় করা হচ্ছে। রাষ্ট্র মেরামতে বিএনপির ২৭ দফাকে ৩১ দফায় উন্নীত করে একটি খসড়াও প্রস্তুত করা হয়েছে, যা স্থায়ী কমিটি চূড়ান্ত করবে।

৩১ দফার খসড়ায় যা আছে:
শুরুতেই বলা হয়েছে- দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর বর্তমান সরকার হটানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি ‘জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠা করা হবে। এ ‘জাতীয় সরকার’ রাষ্ট্র রূপান্তরমূলক সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। এতে সংবিধান সংস্কার কমিশন নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করাসহ আগে ঘোষিত ২৭ দফা ঠিক রয়েছে। শুধু এর মধ্যে ১৬ নম্বর দফায় যোগ করা হয়েছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৭ নম্বর দফায় যোগ করেছে নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে। পাটকল, বস্ত্রকল, চিনিকলসহ সব বন্ধ শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী শ্রমিকদের জীবন, মর্যাদা ও কর্মের নিরাপত্তা এবং দেশে বিমানবন্দরসহ সব ক্ষেত্রে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি ও ভোটাধিকার নিশ্চিতের ব্যবস্থা করা হবে। এছাড়া ২২ নম্বর দফায় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যার যার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হবে, ২৬ নম্বর দফায় সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু, ২৭ নম্বর দফায় পর্যায়ক্রমে সব ইউনিয়নে কৃষিপণ্যের জন্য সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়াকরণ শিল্প খাতকে প্রণোদনা দেওয়া হবে-এসব যোগ করা হয়েছে। এর বাইরে নতুন চারটি দফা সংযোজন করা হয়েছে। ২৮ নম্বর দফায় রয়েছে-দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশে সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থ গড়ে তোলা হবে। দেশের সমুদ্রবন্দর ও নৌবন্দরসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ব্যবস্থা করা হবে। ২৯ নম্বরে জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও ক্ষতি মোকাবিলায় টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হবে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বাধুনিক ইকুইপমেন্ট সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। নদী ও জলাশয় দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং বন্যা ও খরা প্রতিরোধে খাল-নদী খনন-পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সামুদ্রিক সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ ও মজুতের ভিত্তিতে তা আহরণ এবং অর্থনৈতিক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে। ৩০ নম্বরে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সর্বক্ষেত্রে এর প্রয়োগকে প্রাধান্য দেওয়া হবে। মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তি কমিশনের কার্যক্রমের প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক সুযোগ সমৃদ্ধ করা হবে এবং ৩১ নম্বরে এক জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহরে ও গ্রামে কৃষিজমি নষ্ট না করে এবং নগরে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করে পরিকল্পিত আবাসন ও নগরায়ণের নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে। সবশেষে দলটি বলেছে, রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ‘১৯ দফা’, খালেদা জিয়া ঘোষিত বিএনপির ‘ভিশন-২০৩০’ এবং তারেক রহমানের ঘোষিত ২৭ দফা কর্মসূচির আলোকে প্রণয়ন করা হয়েছে।

ইতোমধ্যে এই খসড়া সমমনা রাজনৈতিক জোট ও দলের হাতে দেওয়া হয়েছে। খসড়ায় কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে তাও আমলে নেওয়া হবে বলে বিএনপি নেতারা জানিয়েছে।

দলটির নেতারা মনে করেন, সম্প্রতি সব সাংগঠনিক জেলা ও মহানগরে জনসমাবেশ ও পদযাত্রার কর্মসূচিতে আন্দোলনের গতি বেড়েছে। মার্কিন নতুন ভিসানীতি ঘোষণার পর নেতাকর্মীরা আন্দোলনের মাঠে নতুনভাবে উদ্দীপনা পেয়েছেন। মাঠের এই আবহ একদফার আন্দোলন সফল করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আর কোনো দশ দফা নয়, এখন একটাই দাবি-শেখ হাসিনার পদত্যাগ। সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং নতুন নির্বাচন কমিশন গঠন। তবেই বিএনপি নির্বাচনে যাবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক শীর্ষ নেতা জানান, স্থায়ী কমিটির গত চারটি বৈঠকে একদফা আন্দোলন প্রশ্নে করণীয় কী কী হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে নেতারা তাদের মতামত তুলে ধরে বলেন, বিএনপিকে অপ্রস্তুত রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ তড়িঘড়ি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে পারে। যেভাবে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানো হচ্ছে- একদফা আন্দোলনের দিনক্ষণ এগিয়ে না আনলে শেষ পর্যন্ত আন্দোলন করার মতো নেতাকর্মী মাঠে পাওয়া যাবে না। তাছাড়া সামনে আগস্ট মাস এবং বর্ষাকাল রয়েছে। সবকিছু বিবেচনা করে জুনেই একদফার আন্দোলন শুরু করার পরিকল্পনা হচ্ছে।

তিনি আর বলেন, সম্প্রতি বিএনপির শীর্ষ নেতৃত্ব বিভিন্ন জেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ নেতা, দলের সাবেক এমপি-মন্ত্রী এবং ২০১৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন। এছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক, সহসাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কয়েক দফা সমন্বয় বৈঠক করেছেন। সবাইকে দ্রুত একদফার আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Views: 315

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময়

চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময়

by admin
November 5, 2026
0
6

চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও...

খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল।

খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল।

by admin
November 4, 2026
0
14

খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল। - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি বিশ্ব...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট?

by admin
November 4, 2026
0
11

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট? হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের...

আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!

আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!

by admin
November 4, 2026
0
297

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ...

বাংলাদেশ এখন অস্থিরতায়: রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

বাংলাদেশ এখন অস্থিরতায়: রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

by admin
November 4, 2026
0
17

বাংলাদেশ এখন অস্থিরতায়: রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ বাংলাদেশ বর্তমানে নানা...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনা ও পূর্বাভাস ঘিরে আলোচনা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনা ও পূর্বাভাস ঘিরে আলোচনা

by admin
November 4, 2026
0
10

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনা ও পূর্বাভাস ঘিরে আলোচনা হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় November 5, 2026
  • খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল। November 4, 2026
  • রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত November 4, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট? November 4, 2026
  • ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র November 4, 2026
  • আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ! November 4, 2026
  • ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা November 4, 2026
  • বাংলাদেশ এখন অস্থিরতায়: রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি November 4, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনা ও পূর্বাভাস ঘিরে আলোচনা November 4, 2026
  • ট্রাম্পের অভিশংসনের পক্ষে নন ‘দ্য ভিউ’-এর উপস্থাপকেরা, ডেমোক্র্যাটদের অন্য বিষয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ November 4, 2026
  • মিশিগানে সিনেট নির্বাচন ঘিরে ডেমোক্র্যাট শিবিরে বিভক্তি, রিপাবলিকান প্রার্থীর পক্ষে হ্যালি স্টিভেন্স November 4, 2026
  • পৃথিবীর বেশিরভাগ স্ত্রী কেন স্বামীর ওপর বিরক্ত? স্বামী ভালো হয় মৃত্যুর পর! November 4, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কি সংখ্যাগরিষ্ঠতা হারাবে? অতীতের নির্বাচনী ইতিহাস কী বলছে November 4, 2026
  • মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলেও ভেটো ক্ষমতা ব্যবহার করবেন ট্রাম্প November 4, 2026
  • পেলোসি: মামদানি ও এল-সায়েদের ইসরায়েলবিষয়ক অতীত মন্তব্য উদ্বেগজনক ও ভুল- November 4, 2026
  • হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ- November 4, 2026
  • গোপালগঞ্জে মাদক ও বিক্রির টাকাসহ এক ব্যবসায়ী আটক November 4, 2026
  • কাশিয়ানীর ভাটিয়াপাড়াতে চর্তুমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়ি চালক নিহত আহত – ৩ November 4, 2026
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু November 4, 2026
  • শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট, জরিমানা আদায় November 4, 2026
  • এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড November 4, 2026
  • মাদকবিরোধী সংবাদ প্রচার করায় অপপ্রচারের শিকার সাংবাদিক হানিফ November 3, 2026
  • দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি November 3, 2026
  • হাসিমুখের আড়ালে এক জীবনযুদ্ধ: থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর রাহাতের পাশে জেলা প্রশাসন, লক্ষ্মীপুর। November 3, 2026
  • বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরী November 3, 2026
  • সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং সম্প্রতি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়া আব্দুল্লাহিল আমান আজমী November 3, 2026
  • আসামের ধুবড়িতে মাজারে বুলডোজার চালানোর চেষ্টা ঘিরে তীব্র উত্তেজনা; অলৌকিকভাবে আহত চালক ও পুলিশ। November 3, 2026
  • চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ November 3, 2026
  • ৩রা নভেম্বর — জেল হত্যা দিবস। November 3, 2026
  • সরিষাবাড়ীতে চুরি-ছিনতাই ও হামলার ঘটনায় উদ্বেগ, নিরাপত্তাহীনতায় মানুষ November 3, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময়

      চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময়

      November 5, 2026
      খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল।

      খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল।

      November 4, 2026
      রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ  শিক্ষিত

      রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত

      November 4, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d