অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অান্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
গত কাল উদ্বোধনী খেলায় নরসিংদী পাবলিক কলেজ একাদশ ১–০ গোলে শিবপুর সরকারি কলেজ একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম সোহাগ, জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডার ফোরাম’৭১ এর জেলা সভাপতি আব্দুল মোতালিব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম ভূইয়া।জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু প্রমুখ।







