অরবিন্দ রায় স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পলাশে স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ সোমবার থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ । এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা ভুমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও অবহিতকরণ এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলমের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলি না আক্তার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী প্রমূখ।







