অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর প্রবীণ শিক্ষক বিরেন্দ্র পাল না ফেরার দেশে চলে গেলেন।তিনি পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ে ৩৯ বছর শিক্ষকতা করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি ১ ছেলে,৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে
বিরেন্দ্র পালের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু।স্মরণ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর, সিনিয়র শিক্ষক রায়হান উদ্দিন আহমেদ, সিনিয়র শিক্ষক ছন্দা রানী সাহা, সিনিয়র শিক্ষক দুলু চন্দ্র সূএধর, সিনিয়র শিক্ষক নাসরিন জাহান, সিনিয়র শিক্ষক মরিয়ম বেগম, সিনিয়র শিক্ষক নাজমুল শাহীন, সিনিয়র শিক্ষক সুজিত কুমার দাস, সিনিয়র শিক্ষক সুজন দও প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন শারমিন তানিন বীনা।
Post Views: 250
Related