অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম মিএের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।নরসিংদী সদর উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ, ভাটপাড়া নগেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা, সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত সাহা, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত,বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীটের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান খান, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আসকারী প্রমুখ।নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম মিএ কে লক্ষীপুর জেলা শিক্ষা অফিসার হিসেবে বদলী করা হয়। এ ছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।







