নিজস্ব সংবাদদাতা:
সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ আয়োজিত মিলনমেলা ১৫মার্চ বুধবার
নারায়ণগঞ্জ বন্দরের ২নং মাধবপাশা এলাকার সাংস্কৃতিকপ্রেমী মোঃ শাহিন
মিয়ার বাগান বাড়িতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। দিনব্যাপী এ
আয়োজনে ছিল বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা ও সংগীতানুষ্ঠানসহ র্যাফেল ড্র
পর্ব। জোটের সভাপতি মোঃ শাহজাহান ও সাধারণ সম্পাদক মনির হোসেন নিমাইয়ে
নিরলস তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা এম আর হায়দার রানা,সহ-সাধারণ সম্পাদক
শফিউল আলম রেজা ও সদস্য শেখ এম এ মালেকের সহযোগিতায় মিলনমেলায় অন্যান্যের
মধ্যে অংশ নেন সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খ্যাতিমান টিভি নাট্য
প্রযোজক মনিরুজ্জামান স্বপন,সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা মিন্টু,মোঃ
শফিউল আলম,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ-সভাপতি মোঃ ওবায়েদ
উল্লাহ,সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,কার্যনির্বাহী সদস্য মিতু
মোর্শেদ,নাট্যজন মাসুমুল হক সোহেল,চলচ্চিত্রের নৃত্য পরিচালক হারুন অর
রশীদ,শাহ আলম ভূইয়া,বশির খান,মোঃ হৃদয়,শফিকুল ইসলাম মানিক,মোঃ বশির
খান,মিজানুর রহমান খোকন,মোঃ রতন,শংকর রায়, এড.সৈকত,ফটো সাংবাদিক মোক্তার
হোসেন,সোনিয়া আহমেদ ও শাহমনিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরিশেষে মনোজ্ঞ
সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতি পর্বে সুদূর ঢাকা থেকে আগত মঞ্চ
অভিনেত্রী শাকিরা ও সেতু’র নৃত্য এবং বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির
শিল্পী রত্না ও জীবন স্বদেশীর মনোমুগ্ধকর গানে মিলনমেলার পরিবেশ আরো
মুখরিত করে তোলে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







