মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে ইদ্রিস মহাজন (৪৮) নামে ট্রাকটির চালক নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস মহাজন ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার মৃত সুলতান মহাজনের ছেলে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার হায়াতুন নবী জানান, ‘বুধবার ভোরে উপজেলার কমলদহ এলাকায় আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে চালক ইদ্রিস মহাজন ঘটনাস্থলেই নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী বলেন, ‘লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







