সংবাদ বিজ্ঞপ্তি
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা
ঢাকা, ২৬ অক্টবোড় ২০২৬: পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অধীনস্ত সকল কার্যালয়কে শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় নির্দেশিকা অনুসরণ করে ধূমপানমুক্ত এলাকা হিসেবে সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (২৬ অক্টোবর’২৬) রাজধানীর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে ঢাকা আহছানিয়া মিশন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল কার্যালয়কে শতভাগ তামাক ও ধূমপান মুক্ত ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো শফিকুল ইসলাম ।
তিনি জানান, খাদ্য কর্তৃপক্ষের সকল কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও প্রতিদিন প্রতিষ্ঠানটির সেবা নিতে আসা নাগরিকে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে আমরা শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, তামাকের ধোঁয়ায় প্রায় ৭০০০ ধরণের রাসায়নিক পদার্থ রয়েছে যার মধ্যে প্রায় ২৫০ ধরণের রাসায়নিক পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর এবং মারাত্মক রোগ সৃষ্টি করে ও মৃত্যু ঘটায়। বাংলাদেশে প্রতিবছর তামাকের কারণে প্রায় ২ লক্ষ মানুষ প্রাণ হারায় । তিনি জানান, গ্যাটস এর তথ্যমতে আচ্ছাদিত কর্মক্ষেত্রে ৪২.৭% ও সরকারী কার্যালয়ে ২১.৬% অধূমপায়ী নারী-পুরুষ পরোক্ষ ধূমপানজনিত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
দেশে প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করে, এর মধ্যে ধূমপান করে ১ কোটি ৯২ লক্ষ মানুষ এবং প্রায় ৪ কোটি মানুষ ধূমপান না করেও পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। কর্মক্ষেত্রের পাশাপাশি, ৪২ শতাংশ প্রাপ্ত বয়ষ্ক মানুষ কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হন। তাই পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সকলকে রক্ষায় সকল পাবলিক প্লেসকে শতভাগ ধূমপানমুক্ত রাখতে হবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই উদ্যোগ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেও শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার অনুপ্রেরণা সৃষ্টি করবে উল্লেখ করে বক্তারা তাদের বক্তব্যে সংশোধিত আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিধিমালা প্রণীত হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো আরও স্পষ্ট নির্দেশনা পাবে।
এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতি থেকে সকলকে রক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ এর বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়ে বক্তারা বলেন বিধিমালা প্রণয়ন বিলম্বিত হলে আইনে অন্তর্ভুক্ত জনস্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থাগুলোর সুফল জনগণের কাছে পৌঁছাতে দেরি হবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন কর্মকর্তা ফেরদৌস আরাফাতের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত পরিচালক কাউছারুল ইসলাম সিকদার, ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সহকারি ডাঃ নায়লা পারভিন, আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Press Release
All Offices of Bangladesh Food Safety Authority Declared 100% Tobacco- and Smoke-Free
Dhaka, 26 October 2026: All offices under the Bangladesh Food Safety Authority (BFSA) have been declared 100% tobacco- and smoke-free to protect non-smokers from the harmful effects of secondhand smoke. From now on, all activities of the authority will be conducted in accordance with national tobacco control guidelines to maintain a completely tobacco- and smoke-free environment across its offices.
The announcement was made by Md. Shafiqul Islam, Chairman (Additional Secretary) of the Bangladesh Food Safety Authority, as the chief guest at an event titled “Declaration of All Offices of the Bangladesh Food Safety Authority as 100% Tobacco- and Smoke-Free” held on Monday, 26 October 2026, at the authority’s headquarters in the capital. The event was jointly organised by Dhaka Ahsania Mission (DAM) and the Bangladesh Food Safety Authority.
He stated that the decision to declare all offices tobacco- and smoke-free was taken to protect officers, employees and citizens visiting the authority daily for services from the harmful effects of secondhand smoke.
Presenting the keynote paper, Md. Shariful Islam, Coordinator of the Tobacco Control Project at Dhaka Ahsania Mission, said that tobacco smoke contains approximately 7,000 chemicals, around 250 of which are harmful to human health and can cause serious diseases and death. He noted that tobacco use claims approximately 200,000 lives in Bangladesh every year.
Citing data from the Global Adult Tobacco Survey (GATS), he stated that 42.7% of non-smoking adults in enclosed workplaces and 21.6% in government offices are exposed to the health risks associated with secondhand smoke.
He further noted that approximately 37.8 million people in Bangladesh use tobacco products, including 19.2 million who smoke. In addition, nearly 40 million people are exposed to secondhand smoke despite not smoking themselves. He emphasised that protecting people from the harmful effects of secondhand smoke requires ensuring 100% smoke-free environments in all public places, including workplaces.
Speakers at the event highlighted that the Bangladesh Food Safety Authority’s initiative could inspire other government institutions to establish completely smoke-free environments. They also stressed the importance of promptly formulating the rules under the amended tobacco control law to provide clearer guidance for public and private institutions.
Calling for the swift formulation of the rules under the Smoking and Tobacco Products Usage (Control) Act, 2026, the speakers said that any delay in finalising the rules would hinder the effective implementation of the public health protection measures incorporated into the amended law and delay their benefits reaching the public.
The discussion was moderated by Ferdous Arafat, Legal Officer of the Bangladesh Food Safety Authority. Among the speakers and participants were Anwarul Islam Sarker, Member of the Bangladesh Food Safety Authority; Kawsarul Islam Sikder, Additional Director of the authority; Dr. Naila Parvin, Assistant Director of the Health and Nutrition Sector at Dhaka Ahsania Mission; members of the Ahsania Mission Youth Forum for Health and Wellbeing; and senior officials from the relevant organisations.









