Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নির্বাচন–বিতর্ক জিইয়ে রেখে বিএনপির ওপর চাপ তৈরির চেষ্টায় জামায়াত

admin by admin
March 22, 2026
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 3 mins read
1 0
A A
0
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

নির্বাচন–পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি সরকারকে চাপে রাখতে বিভিন্ন কৌশল নিয়েছে সংসদে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি তুলে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। এর মধ্যে অন্তত ১৩টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন ঐক্যভুক্ত দলগুলোর প্রার্থীরা।

বাংলাদেশ সংবাদ

একই সঙ্গে নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে জামায়াত। তাঁদের জিজ্ঞাসাবাদ ও বিচারের দাবি জানিয়ে বিষয়টি রাজনৈতিক বিতর্কে তুলে ধরার চেষ্টা করছে দলটি। পাশাপাশি এসব বিষয়ে সংসদেও সোচ্চার থাকার চিন্তা জামায়াতের। দৃশ্যত এর মধ্য দিয়েই রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল নিয়েছে দলটি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। দলটি এককভাবে ২০৯টি এবং জোটগতভাবে ২১২টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে জামায়াত এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসনে জয়লাভ করেছে।

নির্বাচনের দুই দিন পর গত ১৫ ফেব্রুয়ারি ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে ইসিতে আবেদন করে ১১–দলীয় নির্বাচনী ঐক্য। এসব আসনের মধ্যে ২৫টিতে জামায়াত, ৩টিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ২টি আসনে খেলাফত মজলিস এবং ১টি করে আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী ছিলেন। এসব আসনে ভোটের ব্যবধান ছিল ১ হাজার ২৬ থেকে ১৩ হাজার ৬৩২।

বাংলাদেশ সংবাদ

১১ মার্চ বিরোধী দলের সংসদীয় দলের বৈঠকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা
১১ মার্চ বিরোধী দলের সংসদীয় দলের বৈঠকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরাছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ

জামায়াতের অভিযোগ, এসব আসনে অল্প ব্যবধানে জামায়াত জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম হয়েছে। অনিয়মের মধ্যে রয়েছে অতিরিক্ত দেরি, পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া ফলাফল প্রকাশ, ভুয়া পোলিং এজেন্টের স্বাক্ষরে ফলাফল প্রকাশ এবং কোনো কোনো ক্ষেত্রে পেনসিল দিয়ে ফলাফল লেখার মতো ঘটনা।

জামায়াতের প্রার্থীরা ইসিতে অভিযোগ জানানোর পরই নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে যাওয়া শুরু করেন। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু করে গত সপ্তাহ পর্যন্ত জামায়াতের ১২ জন প্রার্থী আদালতে গিয়েছেন। এর মধ্যে রয়েছেন খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল ম‌িয়া গোলাম পরওয়ারও।

এ ছাড়া ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-১০, গাইবান্ধা-৪, নারায়ণগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৩, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, বরগুনা-২, পিরোজপুর-২ ও কক্সবাজার-৪ আসনের প্রার্থীরা আদালতে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। এর বাইরে আদালতে গিয়েছেন ঢাকা-১৩ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।

বাংলাদেশ সংবাদ

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। দলটি এককভাবে ২০৯টি এবং জোটগতভাবে ২১২টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে জামায়াত এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসনে জয়লাভ করেছে।

এদিকে যে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছিল, তার মধ্যে ঢাকা-৬, নারায়ণগঞ্জ-২ ও নারায়ণগঞ্জ-৩ আসনের উল্লেখ ছিল না। এই আসনগুলোয় জয়ী ও বিজিতের ভোটের ব্যবধানও তুলনামূলক বেশি। ঢাকা-৬ আসনে ব্যবধান ২৩ হাজারের বেশি। নারায়ণগঞ্জ-২ আসনে ব্যবধান ৪২ হাজারের বেশি এবং নারায়ণগঞ্জ-৩ আসনে ব্যবধান সাড়ে ২০ হাজার। এর ফলে ভোট নিয়ে অভিযোগ শেষ পর্যন্ত ৩২ আসনে সীমাবদ্ধ থাকবে কি না, সে আলোচনা শুরু হয়েছে।

জামায়াত নেতারা বলছেন, যেসব আসনে ভোটের তথ্য-উপাত্তে গরমিল পাওয়া যাচ্ছে, সেসব আসনের প্রার্থীরাই আদালতে যাচ্ছেন। ৩২টি আসনের বাইরেও যদি একই ধরনের তথ্য পাওয়া যায়, তবে সেসব আসনের প্রার্থীরাও আদালতে যেতে পারেন। এতে আদালতে চ্যালেঞ্জ করা আসনের সংখ্যা আরও বাড়তে পারে।

আপাতত সাবেক দুই উপদেষ্টার বিচারের দাবি করছি, সময়ের প্রয়োজনে বাকিদের বিষয়ে কথা বলব।

মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী

দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩২টি আসনে পুনর্গণনার দাবি মূলত একটি রাজনৈতিক বার্তা দিতেই করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন জিইয়ে রাখা এবং সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখাই মূল লক্ষ্য। একই সঙ্গে সংসদের ভেতরে ও বাইরে বিভিন্ন ইস্যুতে শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে জামায়াত।

নির্বাচন–পরবর্তী জামায়াতের রাজনৈতিক কৌশল বিষয়ে জানতে প্রথম আলো কথা বলেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দুজন এবং সংসদ নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্যের সঙ্গে। তাঁরা জানান, নির্বাচনের ইস্যু সক্রিয় রাখতে তাঁরা আইনি লড়াই চালিয়ে যেতে চান।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনে যেসব আসনের বিষয়ে অভিযোগ করা হয়েছে, তার বাইরেও যদি পর্যাপ্ত তথ্য পাওয়া যায়, তবে প্রার্থীরা আদালতের দ্বারস্থ হতে পারেন। সে ক্ষেত্রে ফল চ্যালেঞ্জ করা আসনের সংখ্যা বাড়তে পারে।

দুই সাবেক উপদেষ্টাকে নিয়ে বিতর্ক তৈরি

নির্বাচন নিয়ে বিতর্ক জোরালো করতে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে জামায়াত। একটি টেলিভিশন সাক্ষাৎকারে সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যের প্রসঙ্গ টেনে নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে দলটি। একই সঙ্গে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা খলিলুর রহমানকে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করছে তারা।

জামায়াতের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় বিএনপিকে সুবিধা দেওয়ার ‘পুরস্কার’ হিসেবেই খলিলুর রহমানকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে।

৫ মার্চ জামায়াত সংবাদ সম্মেলন করে সাবেক দুই উপদেষ্টাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও বিচারের দাবি জানায়। তাঁদের বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগও তোলে দলটি। এরপর একাধিকবার একই প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন জামায়াতের নেতারা।

সংবাদ সংগ্রহ

মার্চ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচনে অনিয়মের পাশাপাশি দুই উপদেষ্টার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে জামায়াতে ইসলামী
মার্চ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচনে অনিয়মের পাশাপাশি দুই উপদেষ্টার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে জামায়াতে ইসলামীছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ

তবে এ বিষয়ে জামায়াতের আমির শফিকুর রহমান প্রথম কথা বলেন ৯ মার্চ। রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমরা বড় গলায় বলেছি, আমরা কোনো দলের বিজয় চাই না। আমার দলের নাম ধরেই বলেছিলাম যে এই দলের বিজয় চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। ওই বিজয় অর্জিত হয়নি। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসে গেছে। আবার সাক্ষীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে এবং সেই বিচারের রায় জনতার পক্ষেই আসবে, ইনশা আল্লাহ।’

নির্বাচনের দুই দিন পর গত ১৫ ফেব্রুয়ারি ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে ইসিতে আবেদন করে ১১–দলীয় নির্বাচনী ঐক্য। এসব আসনের মধ্যে ২৫টিতে জামায়াত, ৩টিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ২টি আসনে খেলাফত মজলিস এবং ১টি করে আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী ছিলেন।

বিষয়টি নিয়ে জামায়াতের অন্তত তিনজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেছেন, দুজন সাবেক উপদেষ্টার বিচারের দাবি জানিয়ে নির্বাচনে তাঁদের ভূমিকা বিতর্কিত ছিল—এমন আলোচনা জোরালো রাখতে চায় জামায়াত। তবে তাঁরা সাবেক দুই উপদেষ্টার প্রসঙ্গ টেনে অন্তর্বর্তী সরকারের পুরো উপদেষ্টা পরিষদকে দোষারোপ করতে চায় না।

তাঁদের মতে, অন্তর্বর্তী সরকারের পুরো অংশের নয়, বরং কারও কারও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। সেই সংখ্যা দুইয়ের অধিক। তবে অন্যদের নাম এখনই প্রকাশ করতে চান না জামায়াত নেতারা।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ৬ মার্চ প্রথম আলোকে বলেন, তাঁরা আপাতত সাবেক দুই উপদেষ্টার বিচারের দাবি করেছেন। সময়ের প্রয়োজনে অন্যদের বিষয়ে কথা বলবেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জিজ্ঞাসাবাদের দাবি তো আমরা করছি। এটা এ কারণে, এই অভিযোগের তদন্তের প্রয়োজনে তো জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কাজ সরকার করবে, না জুডিশিয়ারি তদন্তের মাধ্যেম করা হবে, সেটা সরকার উইল ডিসাইড। কিন্তু আমরা দাবিটা করতেছি। আপাতত এই পর্যায়ে আমরা আছি।’

জামায়াত নেতারা মনে করেন, সংসদ নির্বাচনে কিছু কারচুপি হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে ভোট গণনায়। এসব বিষয়ে তাঁরা নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। তবে এখনই মাঠে শক্ত অবস্থানে যাওয়ার চিন্তা করছেন না।

Post Views: 232

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
16

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d