শোক বার্তা
পঞ্চগড় জেলার করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৫ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। ২৫ সেপ্টেম্বর ২২ রবিবার সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে মহালয়ার পূজা দিয়ে ফেরার পথে পঞ্চগড় জেলার বোদা উপজেলার করোতোয়া নদীতে নৌকা ডুবিতে এখনও পর্যন্ত নারী পুরুষ ও শিশুসহ ২৮ জনের মৃত্যু ও অর্ধশতাধিক নিখোঁজ এর ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান|
আজ ২৬শে সেপ্টেম্বর ২০২২ সোমবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এই শোক প্রকাশ করেছেন এবং নিহত ও নিখোঁজদের পরিবার আত্মীয় স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন এবং নিহতদের সৎকার, আহতদের সুচিকিৎসা ও নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং এসকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নেতৃদ্বয় দেশবাসীকেও এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।







