বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা :
পলাশবাড়ীতে এক মাদকসেবীর হামলায় সোহাগ মিয়া নামে যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিনে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের
হাবিজার রহমানের ছেলে আব্দুর নুর দীর্ঘদিন থেকে মাদক সেবন করে আসছে।
এমতাবস্থায় ১৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে মাদকসেবী আব্দুর নুর মাদক সেবন করে
সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর বাড়ীর সামনে একই গ্রামের সবুজ মিয়ার ছেলে পথচারী সোহাগ
মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। একপর্যায়ে মাদকসেবী আব্দুর নুর পথচারী
সোহাগ মিয়ার গলা চিপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। সোহাগের চিৎকারে আশপাশের
লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে। সোহাগ মিয়ার গলা চিপে ধরার কারণে সে গুরুতর অসুস্থ হয়ে
পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য
ভর্তি করান।
এলাকাবাসী জানায়, মাদকসেবী আব্দুর নুর মাঝে মধ্যেই মাদক সেবন করে এলাকায় বিভিন্ন অপরাধ
করে থাকেন। তার ভয়ে এলাকায় কেউ কিছু বলার সাহস পান না। তবে ভিকটিম সোহাগ মিয়ার পরিবার
জানান মাদকসেবী আব্দুর নুরের সাথে তাদের পূর্বের কোন শত্রুতাও ছিলতা। সংবাদ লেখা পর্যন্ত
বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে আপোষ মিমাংসার চেষ্টা চলছে। তবে এলাকাবাসী মাদকসেবী আব্দুর
নুরকে আইনের আওতায় এনে শাস্তি কামনা করছেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







