পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজটি চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, ‘দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনো হলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।’







