দিনাজপুর প্রতিনিধি।
জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী মো. মেহেদুল ইসলাম ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়াড়ী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের দিনমজুর আফজাল হোসেনের প্রথম সন্তান। মেহেদুলের পিতা মো. আফজাল হোসেন বলেন, মেহেদুল জন্ম থেকেই বিশেষ সুবিধা বঞ্চিত; সে দুই হাটু এবং হাতে ভরে দিয়ে চলা ফেরা করে। তার এক ভাই জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে লেখাপাড়া করে। বোনের বিয়ে হয়েছে। মেহেদুল ইসলাম বলেন, সরকার ও জনগণের সহযোগীতা পেলে উচ্চ শিক্ষা অর্জন করে সে দেশ ও জাতীর কল্যাণে আত্মনিয়োগ করবে। মেহেদুল ইসলামের কথা শুনে তার সহযোগীতায় এগিয়ে আসেন ক্যাবের সভাপতি, মানবাধিকারকর্মী মাসউদ রানা, উত্তর সুজাপুরের হৃদয় যুবসঙ্গ ক্লাবের সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, উপদেষ্টা আবুল কালাম আজাদ ও মো. হাসান আলী। ২০ আগস্ট পরীক্ষা শেষে সরকারি কলেজের একাডেমিক ভবনে তার যাতায়াতের সুবিধার্থে রিজার্ভ অটোবাইক ভাড়ার জন্য এবং শিক্ষা উপকরণের জন্য আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। যাতে দুর থেকে চার্জার হুইল চেয়ার চালিয়ে ঝুকি নিয়ে তাকে আসতে না হয়। জেলা ক্যাবের প্রচার সম্পাদক ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা বলেন, বিশেষ সুবিধা বঞ্চিত একজন পরিক্ষার্থী হিসেবে পরীক্ষার সময় বৃদ্ধিসহ মেহেদুলের যা যা প্রাপ্যতা রয়েছে এখনো তা পাচ্ছে না। শিক্ষাবোর্ড সহ সংশ্লষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি প্রয়োজন।







