Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

প্রথম মন্ত্রিসভায় আসছেন ১৪ জন

admin by admin
January 11, 2024
in জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী (দুজন টেকনোক্রেট) ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। আজ বুধবার রাতে তাঁদের নাম জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সাতজন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী প্রথমবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। অবশ্য তাঁদের কেউ কেউ জাতীয় সংসদসহ বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আগামীকাল বৃহস্পতিবার শপথের পর জানা যাবে। আগামীকাল সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার থাকছেন ৩৭ জন।

জানা গেছে, প্রথমবার পূর্ণ মন্ত্রী হচ্ছেন সাতজন। তাঁরা হলেন মো. আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আবদুর রহমান, আবদুস সালাম, মো. জিল্লুল হাকিম, নাজমুল হাসান ও সামন্ত লাল সেন। আর প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবার মন্ত্রিসভার সদস্য হচ্ছেন সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মহিববুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম।

মন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া মো. আব্দুস শহীদ নবম সংসদে ক্ষমতাসীন দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। এবার তিনি সপ্তমবারের মতো মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সাবেক ছাত্রলীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী একসময় প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি ’৯৬ সালের সরকারে কোনো একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য। উবায়দুল মোকতাদির চৌধুরী ২০১১ সালের উপনির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য হন। জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা উবায়দুল মোকতাদির এবার চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার দ্বিতীয় দফায় ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় আবদুর রহমান এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবেক সেনা কর্মকর্তা আবদুস সালাম এর আগেও সংসদ সদস্য ছিলেন। মেজর জেনারেল (অব.) সালাম ময়মনসিংহ-৯ আসন থেকে এবার দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মো. জিল্লুল হাকিম দেড় দশকের বেশি সময় ধরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। তিনি এবার পঞ্চম দফায় রাজবাড়ী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে আছেন। নিজের এলাকা কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তিনি।

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে যাওয়া সামন্ত লাল সেন চিকিৎসক হিসেবে দেশবাসীর কাছে পরিচিত মুখ। ২০১৪ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে–পরে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে পেট্রোলবোমায় দগ্ধ ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার সময় পরিচিত হয়ে ওঠেন ওই সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া সিমিন হোসেন রিমি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে। তিনি একাধিকবার নিজের এলাকা গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ আলী আরাফাত কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি। গত বছর জুলাইয়ে ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য হন। এবারও তিনি ঢাকার এই আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রুমানা আলী গাজীপুরের প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমত আলীর মেয়ে। তিনি এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এবার তিনি প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আহসানুল ইসলাম প্রয়াত আওয়ামী লীগ হাজি মকবুল আহমেদের ছেলে। তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে এবার দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এবার তৃতীয় মেয়াদে খাগড়াছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে প্রথম সংসদ নির্বাচন করার আগে তিনি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

মো. মহিববুর রহমান এবার দ্বিতীয় দফায় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শফিকুর রহমান চৌধুরী বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি প্রথম ২০০৮ সালে সিলেট–২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার দ্বিতীয় দফায় ওই আসন থেকে সংসদে আসছেন তিনি।

নতুন মন্ত্রিসভায় পাঁচজন আসছেন, যাঁরা বিদায়ী মন্ত্রিসভায় না থাকলেও একসময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। তাঁরা হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), সাবেক নৌপরিবহন ও স্থানীয় সরকার উপমন্ত্রী সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) এবং সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)।

Post Views: 317

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
11

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
21

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
0

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
75

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
13

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
18

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d