মোঃ ইব্রাহিম হোসেনঃ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার সদ্য সাবেক অর্থ বিষয়ক সম্পাদক এবং সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজপথের লড়াকু সৈনিক এনাম-ই-খোদা জুলু।
বুধবার (২৪ মে)গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
সম্প্রতি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদঁ রাজশাহীতে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে।
বিবৃতিতে এনাম-ই-খোদা জুলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি-জামায়াত ১৯ বার হামলা করেছে। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে তিনি বার বার হামলা থেকে বেঁচে গেছেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, আইন অনুযায়ী দেশের যে কোন নাগরিককে হত্যা প্রচেষ্টা বা হত্যার হুমকি দেওয়া জঘন্য অপরাধ। এ ধরণের ঘৃণিত রাজনীতির অবসান চায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা বিএনপির ওই নেতা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।







