মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পূর্ব রামচন্দ্রপুর এলাকায় রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
২ আগস্ট বুধবার সকাল ১০ টায় পূর্ব রামচন্দ্রপুর এলাকার রাস্তার সিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাসানুর রহমান, পল্লী চিকিৎসক উৎপল কুমার, সাংবাদিক মো. আশরাফ পারভেজসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Views: 431
Related