প্রেস বিজ্ঞপ্তি
ফেনী হতে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম; মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি লরি গাড়ি জব্দ।
১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
২। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি লরি গাড়ি যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ মে ২০২৩ ইং তারিখ ০৪৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় একটি সন্দেহজনক লরি গাড়িকে থামানোর সংকেত দিলে লরিটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা উক্ত লরিসহ আসামী ১। মোঃ সাগর আলী (২৬), পিতা- মোঃ তরিকুল ইসলাম, সাং- চরকাল্লা, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল এবং ২। মোঃ হানিফ (২৪), পিতা- মৃত কাজী আনোয়ার হোসেন, সাং- খাজুরিয়া, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা’দ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদসহ তল্লাশী করে তাদের দেখানো ও সনাক্তমতে উক্ত লরির ড্রাইভিং সীটের পিছনে বিশ্রাম করার স্থান হতে ০১টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয় এবং উক্ত লরিটি জব্দ করা হয়।
৩। আটককৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করো পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ২৩ হাজার টাকা।
৪। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।







