নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের নগর কয়েনবাজার এলাকা থেকে পুলিশ আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের পাশে কয়েনবাজার এলাকায় রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনপাড়া হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। তার পরনে ছিলো ফুল প্যান্ট ও এর উপরে লুঙ্গী এবং গায়ে গেঞ্জি। বেশ কিছুদিন ধরে সে এলাকায় ঘোরাফেরা করছিলো। রাতের কোন এক সময় অজ্ঞাত কোন যানের চাপায় সে রক্তাক্ত জখম হয় ও মারা যায়। থানা পুলিশের ব্যবস্থাপনায় কাছাকাছি একটি কবরাস্থানে তার লাশ দাফন করা হবে।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







