বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ “শিক্ষা ক্ষেত্রে বৈষম্য চলবে না চলবে না, এক দেশে দুই নীতি মানবো না মানবো না, জাতীয়করণ করতে হবে, আমাদের দাবী মানতে হবে” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর বদলগাছীতে এমপিওভূক্ত বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে মেইন রাস্তায় উপজেলার সকল এমপিওভূক্ত বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা) এর শিক্ষক-কর্মচারীবৃন্দ এই মানববন্ধনে অংশ গ্রহণ করে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দেউলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ নাজমুল হক, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলম, চাংলা জে,এম দাখিল মাদ্রাসার সুপার মোঃ রেজাউল ইসলাম, শিক্ষক আবুল কালাম আজাদ, হাফিজার রহমান, ইসতিয়াক হোসেন প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







