বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সামসুজ্জামান হিরার সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফায়ছার রহমানের সভাপতিত্বে বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাব্বির রহমান রেজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের নওগাঁ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক, নওগাঁ-৬ আসনের এমপি শহীদুজ্জামান সরকার, সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলার ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আমানুজ্জামান সিউল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারন সম্পাদক আবু হাসনাত মিজানুর রহমান কিশোর। নওগাঁ জেলার সাবেক সাধারন সম্পাদক ডি এম মাহমুদুন নবী বিদ্যুৎ, জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদিকা মোছাঃ ছুরাইয়া আকতার ফেন্সি। বিশেষ বক্তা কেন্দ্রীয় নির্বাহী সংসদ মোঃ নূর এ আলম আশিক ও শাহ আলম মোল্লা জুয়েল বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই ছাত্রলীগের কমিটির মধ্যে কোন মাদক সেবীদের চান্স নেই। এছাড়া তিনি আরো বলেন বিএনপি যদি নির্বাচনে অংশ গ্রহন না করে নিবন্ধন বাতিল হয়ে যাবে তাদের কোন অস্থিত্ব থাকবেনা।







