নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর পরিষদের উদ্যোগে ২৭টি ঈদগাহ ময়দানে আর্থিক অনুদান এবং মুয়াজ্জিন ও খতিবসহ ১০২ জন ইমামকে সম্মানী প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে বনপাড়া পৌর মিলনায়তনে পৌর সচিব আব্দুল হাই এর সঞ্চালনায় এবং মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমুখ।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








