পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ ও বেসরকারিভাবে ৬৭ হাজার ৫৫৪ জন।
সোমবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও হজে গিয়ে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন সর্বমোট ১১ জন। এদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।







