সাহাব উদ্দিন রিটু,বান্দরবান:বান্দরবান জেলায় প্রথম হয়েছে লামার কোয়ান্টাম কসমো স্কুল।২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে এই গৌরব অর্জন করে স্কুলটি। সদ্য প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
সুত্র জানায়,২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় স্কুলটির জেনারেল শাখা থেকে ৯৭ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে শতভাগ পাশ করে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।এবছর জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল ও তৃতীয় স্থানে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল। স্কুলগুলোর এই র্যাংকিং করা হয় মোট শিক্ষার্থীর সংখ্যা,জিপিএ-৫ ও পাশের হারের ভিত্তিতে।
এসএসসি পরীক্ষায় বান্দরবান জেলায় বরাবরই কোয়ান্টাম কসমো স্কুল ভালো ফলাফল করে আসছে। এ প্রসঙ্গে কোয়ান্টাম কসমো স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। ফলে তারা সহজে লেখাপড়ায় মনযোগ দিতে পারে। আর স্কুলটি আবাসিক হওয়ায় ছাত্র-ছাত্রীদের প্রতি শিক্ষকদের আন্তরিক চেষ্টা রয়েছে।
এছাড়াও এই স্কুলের রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা। সেখানে দুইটি ট্রেডে ৫১ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। একজন ছাড়া সবাই উত্তীর্ণ হয় এবং ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।
উল্লেখ্য পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে এ পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন সময়ে সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







