সাহাব উদ্দিন রিটু, বান্দরবান: উৎসবমুখর পরিবেশে হাজারো ধ্যানীর প্রাণবন্ত উপস্থিতিতে পালিত হয়েছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস। ২১ ডিসেম্বর (রবিবার)
বান্দরবানের লামায় অবস্থিত কোয়ান্টামে এ দিবস পালিত হয়।
কোয়ান্টাম সুত্রে জানাযায়,সূর্যোদয়ের পর পরই কুয়াশাস্নাত
আরোগ্যশালায় সমবেত হন কোয়ান্টামের সকল পর্যায়ের কর্মী, শিক্ষার্থী, অতিথি, প্রতিবেশীসহ হাজরো মানুষ। এবারের বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য ছিল: মন ভালো তো সব ভালো । সমস্বরে তিনটি প্রত্যয়ন বাক্য পাঠের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়: ১. ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব। ২. ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ ৩. প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব।
,আরোগ্যশালার মঞ্চ এবং বর্ণিল পাথরের ওপর বসে বিশেষ গাইডেড মেডিটেশনে নিমগ্ন হন সব বয়সের নারী-
পুরুষ-শিশু। মেডিটেটিভ লেভেলে নিজেদের মনের দূষণগুলোকে এক এক করে বের করে দিয়ে অপূর্ব এক
প্রশান্তির অনুভূতিতে আপ্লুত হন সবাই ।
কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতক ধ্যানীদের উদ্দেশ্যে অডি বার্তায় বলেন,
ব্যক্তি মন যদি ভালো থাকে, মনে যদি প্রশান্তি থাকে তাহলে পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে বিশ্বে শান্তি আসবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯শে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মত প্রস্তাবে ২১শে ডিসেম্বরকে বিশ্ব
মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে কোয়ান্টাম ২০২৫ সালকে ঘোষণা করে `দ্য ইয়ার
অব মেডিটেশন’ হিসেবে।







